এক্সপ্লোর

WB Election 2021 news:ভোটের মুখে ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি

ভোটের মুখে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ ফেব্রুয়ারি ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী।  জানা গেছে, এবারের সফরে  হুগলির ডানলপ ময়দানে  জনসভায় ভাষণ দিতে পারেন তিনি।

কলকাতা: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, আক্রমণের তীব্রতা ততই বাড়াচ্ছে বিজেপি। গত ৭ ফেব্রুয়ারি হলদিয়ার রাজনৈতিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দেয় তৃণমূলও।

এই পরিস্থিতিতে চলতি মাসেই কি আরও একবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি? বিজেপি সূত্রের খবর, ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদির এরাজ্যে আসার কর্মসূচি রয়েছে।

ওই দিনই হুগলির ডানলপ ময়দানে রাজনৈতিক জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে হলদিয়ার পর এটি হবে ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রীর দ্বিতীয় জনসভা।

এর আগে ২৩ জানুয়ারি কলকাতায় নেতাজি জন্মজয়ন্তী উদযাপনে যোগ দেন তিনি। সেই সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে উঠলে দর্শকাসন থেকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে বক্তৃতা দেননি মুখ্যমন্ত্রী। এই ঘটনা ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে।

২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যে এলে, একমাসের মধ্যে ৩ বার বাংলা সফর হবে তাঁর।

ভোটের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যে অমিত শাহ, জেপি নাড্ডাদের মতো শীর্ষ বিজেপি নেতাদের যাতায়াত বাড়ছে। পরিবর্তন যাত্রা কর্মসূচি ঘিরে প্রকট হচ্ছে সেই তৎপরতা। ১৮ ফেব্রুয়ারি ফের রাজ্যে এসে কাকদ্বীপ থেকে পরিবর্তন যাত্রার শেষ রথটির সূচনা করার কথা অমিত শাহর। তার চার দিনের মাথায় ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।

গত ৭ ফেব্রুয়ারি  হলদিয়ার জনসভায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলার ফুটবল প্রীতির কথা সবারই জানা। এজন্য ফুটবলের ভাষা ব্যবহার করে বলছি, তৃণমূল একটার পর একটা ফাউল করেছে। সেজন্য বাংলার জনতা আগামী নির্বাচনে তৃণমূলকে রামকার্ড দেখাতে চলেছে।’

মোদি দাবি করেছিলেন, এবারের ভোটে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী।  বিজেপি সরকার গড়বে এবং রাজ্যে আসল পরিবর্তন ঘটবে।

নাম না করে মোদি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget