এক্সপ্লোর

WB Election 2021: ঘরে ঘরে জল পৌঁছতেও দুর্নীতি! আঙুল তুললেন মোদি

রাজ্যে বিধানসভা ভোটের আগে ফের বাংলায় এসে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া নিয়ে দুর্নীতির দায় চাপালেন রাজ্য সরকারের ওপর।

সাহাগঞ্জ: রাজ্যে বিধানসভা ভোটের আগে ফের বাংলায় এসে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া নিয়ে দুর্নীতির দায় চাপালেন রাজ্য সরকারের ওপর।

এর আগে আমফানের ত্রাণ থেকে শুরু করে ত্রিপল নিয়ে দুর্নীতি, কয়লাকাণ্ড, প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান ও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে না দেওয়া – একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মতো বিজেপির হেভিওয়েটরা। তবে জল নিয়ে দুর্নীতির অভিযোগ সোমবারই প্রথম করলেন মোদি। এবং ১১০০ কোটি টাকা চেপে দেওয়ার জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী।

সোমবার হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানের জনসভায় মোদি বললেন, ‘বাংলার সব বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ১৭০০ কোটিরও বেশি টাকা তৃণমূল সরকারকে দিয়েছিল কেন্দ্র। সেখান থেকে মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। বাকি ১১০০ কোটি টাকা চেপে দিয়েছে। বাংলার মহিলাদের সঙ্গে যারা অন্যায় করছে, তাদের কি মাফ করা যায়? আসল পরিবর্তন করতে হবে। তৃণমূল সরকারের বাংলার মহিলাদের জন্য কোনও চিন্তা নেই।’

মোদি আরও বলেন, ‘মানুষ যাতে কোনওরকম সুবিধা না পায়, তা নিশ্চিত করছে এখানকার সরকার। প্রত্যেক বাড়িতে পাইপলইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন চলছে দেশজুড়ে। যাতে মা-বোনেরা বিনা পরিশ্রমে বাড়িতেই পরিশুদ্ধ জল পায়, যাতে বাচ্চারা দূষিত জল থেকে ছড়িয়ে পড়া রোগ থেকে মুক্তি পায়। শুনলে গোটা দেশ চমকে যাবে, বাংলার গ্রামাঞ্চলে দেড়-পৌনে দু কোটি মানুষের মধ্যে মাত্র ২ লক্ষ মানুষের বাড়িতে পানীয় জলের পাইপলাইন পৌঁছেছে। কেন্দ্রের এত চেষ্টা সত্ত্বেও।‘ মোদি যোগ করেন, ‘যে গতিতে এখানকার তৃণমূল সরকার কাজ করছে, তাতে রাজ্যের সব গরীবদের বাড়ি পাইপলাইনে পানীয় জল পৌঁছতে জানি না কত বছর কেটে যাবে।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget