এক্সপ্লোর

Anant-Radhika Wedding: অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষ্যে তৈরি হচ্ছে মন্দির, রয়েছে একাধিক বিশেষত্ব

Ambani's Wedding: একটি বিশাল কমপ্লেক্সের মধ্যে ১৪টি মন্দির নির্মাণ করা হচ্ছে অম্বানিদের পৃষ্ঠপোষকতায়। বিভিন্ন প্রদেশ থেকে অনেক শিল্পীকে নিয়ে আসা হয়েছে এই সমস্ত মন্দির নির্মাণের জন্য।

কলকাতা: গোটা জামনগর সেজেছে অম্বানি-পুত্র অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)-এর বিবাহ উপলক্ষ্যে। বিভিন্ন বিলাসবহুল আয়োজন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান.. সব মিলিয়ে, সবাই এখন তাকিয়ে মার্চের ১-ত তারিখের দিকে। এই দিনগুলোতেই জামনগরে বসবে অনন্ত-রাধিকার বিয়ের আসর। আর সেই উপলক্ষ্যে, বিশেষ একটি আয়োজন করা হয়েছে অম্বানি পরিবারে তরফে। 

কী সেই আয়োজন? একটি বিশাল কমপ্লেক্সের মধ্যে ১৪টি মন্দির নির্মাণ করা হচ্ছে অম্বানিদের পৃষ্ঠপোষকতায়। বিভিন্ন প্রদেশ থেকে অনেক শিল্পীকে নিয়ে আসা হয়েছে এই সমস্ত মন্দির নির্মাণের জন্য। একটি বিশাল মন্দির থাকবে কমপ্লেক্সের ঠিক মাঝখানে, বাকি মন্দিরগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে। মন্দিরের দেওয়ালে আঁকা হয়েছে বিভিন্ন ছবি। রঙ-তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থের আখ্যান, বিভিন্ন দেবদেবীর গল্প।  এখানেই শেষ নয়, এক্কেবারে আদি রীতি মেনে তৈরি হচ্ছে মন্দিরগুলি। মূলত ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের পাথর, চুন-সুরকি ইত্যাদি জিনিসের।

সদ্য প্রকাশ্যে এসেছে একটি ভিডিও, সেখানে এই মন্দির কমপ্লেক্স ঘুরে দেখেন নীতা অম্বানি (Nita Ambani) খোদ। নিজেই কথা বলেন শিল্পীদের সঙ্গে। তাঁরা কীভাবে কাজ শিখেছেন, কীভাবে ফুটিয়ে তুলেছেন মন্দিরের গায়ে এমন অপূর্ব কাজ সেই বিষয়ে জানতে চান। বিশেষ এই মন্দিরের গোটা গায়ে রয়েছে সূক্ষ সব কলকা। পাথর কেটে এই সমস্ত কাজ তৈরি করা হয়েছে। অনন্ত-রাধিকার বিবাহের যাতে শুভ এক সূচনা হয়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অম্বানি পরিবারের তরফ থেকে। 

২০২৩ সালের জানুয়ারিতে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত ও রাধিকার। তবে শোনা যায়, ২০১৯ সালেই গোপনে বাগদান সেরেছিলেন রাধিকা ও অনন্ত। আনুষ্ঠানিক বাগদানের পরে, রিলায়েন্সের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত রাধিকা মার্চেন্টকে। রাধিকা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনার পাশাপাশি, রাধিকা একজন শাস্ত্রীয় ভরতনাট্যম নৃত্যশিল্পী। নীতা অম্বানি (Nita Ambani)-নিয়েও একজন নৃত্যশিল্পী। রাধিকার প্রবেশিকা নৃত্যানুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল অম্বানি পরিবারের তরফ থেকে। এরপরে অবশ্য অম্বানি পরিবারের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন রাধিকা। আগামী ১ থেকে ৩ মার্চ অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে চাঁদের ঢল নামবে। হাজির থাকবেন দেশবিদেশের সব অতিথিরাও।

আরও পড়ুন:Vikrant-Sital Son: বদলে গেল জীবন, 'বরদান' পেলেন বিক্রান্ত-শীতল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget