এক্সপ্লোর

76th BAFTA Awards: জার্মান ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' জিতল সাতটি 'বাফটা', রইল বাকি তালিকা

BAFTA Awards: ৭৬ তম 'বাফটা অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে রবিবার লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে এবং 'লায়ন্সগেট প্লে'তে লাইভ স্ট্রিমিং হয়েছে। 

নয়াদিল্লি: 'বাফটা অ্যাওয়ার্ড'-এ (BAFTA Awards) জার্মান ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'-এর (All Quiet on the Western Front) জয়জয়কার। রবিবার লন্ডনে (London) হয়ে গেল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই নতুন রেকর্ড গড়ল এই ছবি। 

'বাফটা'য় রেকর্ড ভাঙল 'অল কোয়াএট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'

রবিবার লন্ডনে অনুষ্ঠিত হল '৭৬তম বাফটা অ্যাওয়ার্ডস' যেখানে বিভিন্ন বিভাগে 'নন ইংলিশ ফিল্ম' হিসেবে সাতটি পুরস্কার জিতল 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'। সেরা পরিচালক, সেরা ছবি, অ-ইংরেজি সেরা ছবির তকমা পেল এই ছবি। 

এই ট্যালির অর্থ ইংরেজি ভাষায় তৈরি না হওয়া ছবি হিসেবে এই প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি নতুন রেকর্ড গড়েছে। এর আগে 'নন ইংলিশ' ছবি হিসেবে রেকর্ড গড়েছিল ১৯৮৮ সালের ছবি 'সিনেমা প্যারাডিসো' (Cinema Paradiso), যা মোট পাঁচটি বাফটা পুরস্কার পেয়েছিল। 

অন্যদিকে, কলিন ফ্যারেল অভিনীত 'দ্য ব্যানশিস অফ ইনিশেরিন' দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার জিতেছে। এর মধ্যে সহকারী অভিনেতার দুই বিভাগই রয়েছে। ব্যারি কেওঘ্যান ও কেরি কনডন পেলেন এই দুই পুরস্কার, প্রথমে ভুলবশত অপর মনোনীত অভিনেত্রী ক্যারি ম্যালিগ্যানের নাম ঘোষণা করা হলেও তা পরে শুধরে নেওয়া হয়। ছবির লেখক ও পরিচালক মার্টিন ম্যাকডোনা 'অরিজিন্যাল স্ক্রিনপ্লে' ও 'আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম' বিভাগে পুরস্কার পেয়েছেন। 

এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন 'লোকি' অভিনেতা রিচার্ড ই. গ্রান্ট। ব্যাটমোবাইলে তিনি ট্রেনে চেপে মাটি পর্যন্ত লম্বা কেপ পরে হাজির হন। গত বছরের অস্কারের মঞ্চে ঘটে যাওয়া 'চড়কাণ্ড'-এর প্রসঙ্গ টেনেও মজা করেন সঞ্চালক। বলেন, 'কেউ আমার নজরে কাউকে চড় মারবেন না আজ -- একমাত্র পিঠে ছাড়া'। 

সহ অভিনেত্রী বিভাগে বিজয়ীর নাম ঘোষণার গন্ডগোল ছাড়া বাকি গোটা অনুষ্ঠানই নির্বিঘ্নে সংঘটিত হয়। গত বছরের সের সহ অভিনেত্রী আরিয়ানা ডি-বোস ও সঙ্গীতশিল্পী ডিলান পারফর্ম করেন। অনুষ্ঠানের সূচনায় রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানো হয়, যিনি গত সেপ্টেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর 'দ্য ক্যুইন'-এ যিনি রানির চরিত্রে অভিনয় করেছেন সেই হেলেন মিরেনও মিনিট দুয়েকের বক্তব্য রাখেন। 

'ভ্যারাইটি'র সূত্রে খবর, রানি এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ওয়েলসের রাজকুমারী রবিবার সন্ধ্যার এই অনুষ্ঠানের দর্শক ছিলেন রয়্যাল ফেস্টিভ্যাল হলে। 'বাফটা'র সম্মানীয় প্রেসিডেন্ট পদে রয়েছেন প্রিন্স। 

আরও পড়ুন: Zeenat Aman: 'রুপোলি পর্দায় ফেরার কোনও পরিকল্পনা নেই', বললেন জিনাত আমন

বিজয়ীদের তালিকা

সেরা অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে: 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'
সেরা সহ অভিনেত্রী: কেরি কনডন 
সেরা সহ অভিনেতা: ব্যারি কেওঘ্যান
অ-ইংরেজি সেরা ছবি: 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'
সেরা কাস্টিং: 'এলভিস'
সেরা এডিটিং: 'এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স'
সেরা সিনেম্যাটোগ্রাফি: 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট'
সেরা স্পেশাল ভিস্যুয়াল এফেক্টস: 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার'

'বাফটা অ্যাওয়ার্ডস' অনুষ্ঠিত হয়েছে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে এবং 'লায়ন্সগেট প্লে'তে লাইভ স্ট্রিমিং হয়েছে। 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget