এক্সপ্লোর

Tollywood New Film: রবীন্দ্র-ভাবনাতে পর্দায় তুলে ধরবে চার চরিত্র, অভিনয়ে রণজয়, দেবেশ, শঙ্কর

Rabindranath Tagore News: রবি, ইন্দ্র, নাথ ও ঠাকুর, এই ৪ চরিত্রকে নিয়ে কাহিনি সাজিয়েছেন করেছেন পরিচালক

কলকাতা: এবার চার গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর দর্শনকে খুঁজবে টলিউড। অঞ্জন বসু ও অরোরা ফিল্ম কর্পোরেশনের নতুন ছবির ভাবনা এবার, রবীন্দ্র-দর্শন। চার ভাগের গল্পে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের চারটি বয়স ও সেই সমস্ত বয়সে ঘটে যাওয়া কিছু ঘটনাকে। অভিনয়ে, গম্ভীরা ভট্টাচার্য্য (Gambhira Bhattacharyya), রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu), শঙ্কর দেবনাথ (Shankar Debnath) ও দেবেশ রায় চৌধুরী (Debesh Roy Chowdhury)। পরিচালনায় পলাশ দে (Palash Dey)। ছবির নাম, 'ওস্তাদ' (Ostad)। 

রবি, ইন্দ্র, নাথ ও ঠাকুর, এই ৪ চরিত্রকে নিয়ে কাহিনি সাজিয়েছেন করেছেন পরিচালক। রবি একটি পাঠশালা গড়ে তুলতে চায়। সারাদিন সে সেই চেষ্টাতেই ব্যস্ত, দেশ-বিদেশের মানুষের সঙ্গে কথা বলে, বুঝিয়ে ফান্ড জোগাড় করতে চায় সে। অন্যদিকে ইন্দ্র আপনভোলা। সে কবিতা লেখে, গান গায়। তার গল্প করার সঙ্গী হল প্রকৃতি। নাথ পেশায় সেলসম্যান। সে 'প্রাণ' হত্যার বিরোধী। আর ঠাকুর? সে ছবি আঁকে। তার উপলব্ধি শিল্প মানুষের মধ্যে থাকা হিংসাকে ধ্বংস করতে পারেনি। এই চার ভিন্ন চরিত্রের মধ্যে দিয়েই রবীন্দ্রভাবনা-রবীন্দ্র দর্শনকে তুলে ধরতে চান পরিচালক। 

গল্পের বাঁকে, এই চারজন মানুষের আলাপ হয় মৃণালিনী, কাদম্বরী, বিশু, নন্দিনী ও ভানুসিংহের সঙ্গে। খেয়াল করলেই বোঝা যাবে, প্রত্যেকটি নামই কোনো না কোনোভাবে যুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ও তাঁর জীবনের সঙ্গে। অন্যান্য চরিত্রে দেখা যাবে স্নেহা বিশ্বাস, অমৃতা মুখোপাধ্যায়, শুভজিৎ বক্সী, চিত্রাঙ্গদা সমাদ্দার ও অন্যান্যদের। 

এর আগে, পরিচালক আরও দুটি ছবি পরিচালনা করেছেন। 'অসুখওয়ালা' ও 'তরঙ্গ'। পরিচালক বলছেন, 'ওস্তাদ আমার প্রথম উপন্যাস। যখন থেকেই এই উপন্যাস রচনা করি, মনে হত, রবীন্দ্রনাথ নামটির মধ্যেই যেন বহু মানুষ, বহু সত্ত্বা রয়েছে। যখন এই উপন্যাস নিয়ে ছবি করার পরিকল্পনা করি, তখনই ভেবেছিলাম রবীন্দ্রসত্ত্বাকে একাধিক ব্যক্তিত্বের মধ্যে দিয়ে তুলে ধরব দর্শকদের সামনে। রবীন্দ্রনাথের চরিত্রের এতগুলো দিক ছিল.. তাঁকে নিয়ে সেলুলয়েডে বারে বারে কথা হয়েছে। অথচ তাঁর জীবনের কথা নিয়ে কাজ বাংলা ভাষায় বেশ কম। প্রযোজককে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমার ভাবনাকে ভরসা করেছেন। আশা করি দর্শকদের প্রত্যাশার যোগ্য সম্মান দিতে পারব, এই ছবির মধ্যে দিয়ে।'

আরও পড়ুন: Shahid-Kareena: এখনও তিক্ততা! রেড কার্পেটে শাহিদের মুখোমুখি হতেই ছিটকে সরে গেলেন করিনা

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget