এক্সপ্লোর

Aarya 3: মুম্বইয়ে 'আরিয়া ৩'-র শিডিউল শেষ করলেন সুস্মিতা সেন

Sushmita Sen: রাম মাধবাণী পরিচালিত এই সিরিজে সুস্মিতা সেন ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নমিত দাস, মণীশ চৌধুরী, সিকন্দর খের, বিনোদ রাঠৌর।

মুম্বই: বহু প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজির 'আরিয়া'র (Aarya) তৃতীয় সিজনের (Third Season) শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। রবিবার মুম্বইয়ের শিডিউল র‍্যাপ আপ (Mumbai Schedule Wrap) করলেন অভিনেত্রী। 

'আরিয়া ৩'-এর মুম্বই শ্যুটিং শেষ!

ইনস্টাগ্রামে এদিন নিজের গোটা টিমের প্রশংসা করে পোস্ট করেন একটি রিল ভিডিও। সকলে মিলে চেঁচিয়ে বলেন 'ইট ইজ এ র‍্যাপ।'

'আরিয়া' সুস্মিতা সেনের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই সিরিজের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। শুধু তাই নয়, সুস্মিতা সেন বহুদিন পর পর্দায় ফেরেন 'আরিয়া'র হাত ধরেই। ২০২০ সালের জুন মানে থ্রিলারধর্মী এই সিরিজের সঙ্গে কামব্যাক করেন সুস্মিতা সেন। এক কঠিন স্বভাবের নারী, যে নিজের পরিবারকে রক্ষা করতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন, তেমনই চরিত্রে অভিনয় করেন সুস্মিতা সেন।


Aarya 3: মুম্বইয়ে 'আরিয়া ৩'-র শিডিউল শেষ করলেন সুস্মিতা সেন

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

'আরিয়া'র প্রথম সিজন 'বেস্ট ড্রামা' বিভাগে 'আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনয়ন পেয়েছিল। তৃতীয় সিজন সম্পর্কে সুস্মিতা সেন এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আরিয়া সারিনের জন্য নতুন সূর্যোদয় হতে চলেছে এবং এবার সে আরও কঠিন। তৃতীয় সিজনে ও একাধিক স্থানে যাচ্ছে এবং অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে নিজের নতুন গল্প শুরু করতে চলেছে। আরিয়ার চরিত্রে ফিরে আসা মানে পুরনো জিন্সে পা গলানো কিন্তু একেবারে নতুন সফর শুরু করা। রাম মাধবাণী ও ডিজনি প্লাস হটস্টার টিমের সঙ্গে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। দর্শক যে ভালবাসা ও প্রশংসা দিয়েছে সেটা ফেরত পাওয়ারও তর সইছে না।'

আরও পড়ুন: 76th BAFTA Awards: জার্মান ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' জিতল সাতটি 'বাফটা', রইল বাকি তালিকা

রাম মাধবাণী পরিচালিত এই সিরিজে সুস্মিতা সেন ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নমিত দাস, মণীশ চৌধুরী, সিকন্দর খের, বিনোদ রাঠৌর। 'আরিয়া'র দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। তৃতীয় সিজনের মুক্তির তারিখ যদিও এখনও ঘোষণা করা হয়নি। 'আরিয়া' ছাড়াও সুস্মিতা সেনকে দেখা যাবে 'তালি' ওয়েব সিরিজে এক রূপান্তরকামী সমাজকর্মী গৌরী সবন্তের চরিত্রে। 

সেরা শিরোনাম

Sohini Sarkar: মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে একরত্তি, ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সোহিনী সরকার
Tiger Shroff: হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
হামলার আগে, হুমকি পেয়েছিলেন টাইগার শ্রফ? আঁচ করেছিলেন বিপদ? কী জানাচ্ছে পুলিশ?
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?
টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget