এক্সপ্লোর

রাজনৈতিক ব্যঙ্গ থাকলেও কোনও দলকে ছোট বা বড় করতে চাইনি: দেব

আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে দেব প্রযোজিত ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। আজ ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠানে এসে এবিপি লাইভের সঙ্গে নতুন ছবির নস্টালজিয়ায় ভাসলেন দেব।

কলকাতা: সিনেমাহলের আলো নিভতেই ভেসে এল সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলা। যে রাজ্যে মুড়ি মিছরির দাম এক হয়, সে রাজ্যে আর এক মুহূর্ত থাকা উচিত নয়।' প্রথমে ট্রেলার, তারপরে গান। হঠাৎ করেই একটা ছোট্ট সফর করে ফেলা গেল বোম্বাগড় রাজ্যের। আলাপ হল সেখানকার রাজা, রানি আর মন্ত্রীর সঙ্গেও।

বোম্বাগড় থেকে ফিরে একটা ছোট্ট কফি-ব্রেক নিচ্ছিলেন প্রযোজক দেব। আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত ও অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। আজ ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠানে এসে এবিপি লাইভের সঙ্গে নতুন ছবির নস্টালজিয়ায় ভাসলেন দেব।

অনলাইন ক্লাসে ব্যস্ত শিশুরা, রূপকথা পড়ার সময় কই? তাদের কথা ভেবেই কি পুজোয় রাজা-রানি-মন্ত্রীর গল্প উপহার দেওয়ার পরিকল্পনা করলেন প্রযোজক? দেব বলছেন, 'শুধু ছোটরা নয়, যাঁরা 'গুপি গায়েন বাঘা বায়েন' দেখেছেন, 'হীরক রাজার দেশে' দেখেছেন, যাঁরা ডিজনির রূপকথা দেখেছেন, তাঁরা সবাই আমাদের দর্শক। বাংলা ছবির যাঁরা ভালোবাসেন, তাঁরা এতদিন অপেক্ষা করে এসেছেন একটা আন্তর্জাতিক মানের ছবি দেখবেন বলে। ওইরকম সেট, জাঁকজমক.. সবটা মিলিয়ে ছোটবেলার একটা সফর যেন। আমরা রূপকথা পড়ে ভাবতাম, সত্যি রাজাকে কেমন দেখতে হয়? রানি কি এতগুলো গয়না পরে? রাজ্যে এত সৈন্য থাকে?

যা যা কল্পনা করতাম, সেটাকেই আমরা বাস্তবে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের জন্মই হয়েছিল অসম্ভবকে সম্ভব করার জন্য। সেই জায়গা থেকেই 'চ্যাম্প' বা 'ককপিট'-এর মত ছবি হয়েছে। এবার চেয়েছিলাম এমন কিছু করতে যেটা দর্শক বাংলা ছবিতে দেখেননি। যখন এই গল্পটা আমার কাছে অভিনয়ের জন্য আসে, মনে হয়েছিল আমায় রাজা হবুচন্দ্র হিসেবে মানাবে না। এমন কোনও অভিনেতাকে চাই যাঁর চালচলনে একটা পুরনো আদল থাকবে। সেই থেকেই অপুদার (শাশ্বত চট্টোপাধ্যায়) কথা মাথায় এল। তারপর মন্ত্রী। সেটা তো আরও গুরুত্বপূর্ণ চরিত্র। সেটার জন্য খরাজদাকেই (খরাজ মুখোপাধ্যায়) ভাবা হল। এই ছবিটা কেবলমাত্র বাংলা ছবিকে ভালোবেসে বানানো। চেয়েছিলাম বাংলা ছবির দর্শকেরা নতুন কিছু পাক। তাই আমাদের তরফ থেকে কোথাও কোনও ঘাটতি রাখা হয়নি।'

রূপকথার গল্প শোনানো প্রযোজকের নিজের ছোটবেলায় রূপকথার নেশা ছিল? দেব বলছেন, 'ছোটবেলায় ঠাকুমা-দিদিমাদের কাছ থেকে ঘুমানোর সময় ঠাকুরমার ঝুলি শোনার স্মৃতি বোধহয় আমাদের সবারই আছে। আর আমি গল্প শুনতে বেশি ভালোবাসি, পড়তে নয়। এখনও কোনও চিত্রনাট্য আমি পড়ার থেকে শুনতে বেশি পছন্দ করি। তাতে ছবিটা আমার কাছে বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে। এই গল্পটাও ঠাকুর্দার ঝুলি থেকে নেওয়া। ২ পাতার গল্প। সেটাকেই ভারি সুন্দরভাবে চিত্রনাট্যে সাজিয়েছেন পরিচালক। ছোটবেলায় আমার 'মোগলি' দেখে মনে হত, সত্যিই কী এমন জঙ্গল আছে? এখনও আমার চোখে রাজা-রানি ব্যাপারটা বিশাল বড়। ঠিক ওই স্বপ্নটাকেই পর্দায় তুলে ধরতে চেয়েছিলাম। তখনকার দোকানপাট থেকে শুরু করে পাঠশালার বোর্ডে লেখার চকটা, সবকিছু খুব ভেবেচিন্তে বানানো হয়েছে। শুধু ছবিতে যুদ্ধ দেখাইনি। কারণ এটা 'পদ্মাবত' নয়। যুদ্ধ বাদ দিয়ে একটা রাজার রাজ্যে যা যা থাকে, সবকিছু আছে।'

বাস্তবে যদি বোম্বাগড়ের মত একটা রাজ্যের রাজা হতেন দেব? কী কী আইন আনতেন সেখানে? প্রশ্ন শুনে হেসে ফেললেন দেব। তারপর বললেন, 'যে কোনও রাজ্যের রাজার কর্তব্য প্রজাদের ভালো করা। প্রজাদের সঙ্গে মিলেমিশে না থাকলে সেই রাজ্য চলতে পারে না। প্রজারা তখনই রাজাকে সম্মান করবে যখন রাজা তাদের কথা ভেবে কোনও সিদ্ধান্ত নেবে। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' শুধু আজকের গল্প নয়,  রামায়ণ, মহাভারত থেকে শুরু করে মোঘল যুগ, তারপরেও আমরা এমন নজির দেখেছি। রাজা-প্রজার দ্বন্দ্ব কেবল আমাদের দেশের গল্প নয়, এটা রাশিয়ার, চিন, আমেরিকা সবার গল্প। তবে এই ছবিটা কোনও রাজনৈতিক দলকে বড় বা ছোট দেখানোর জন্য বানানো হয়নি। 'হীরক রাজার দেশে' বা 'গুপি গায়েন বাঘা বায়েন' যতটুকু রাজনৈতিক ব্যঙ্গ ছিল সেটুকুই বজায় রাখা হয়েছে। আর হ্যাঁ, খেয়াল রাখা হয়েছে যাতে কারও কোনও ক্ষতি না হয়।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget