এক্সপ্লোর

Kharaj Mukherjee Exclusive: প্রথম জামাইষষ্ঠীতে শাশুড়িকে জোড়া ইলিশ রেঁধে খাইয়েছিলেন খরাজ

প্রথম প্রেম অভিনয় হলে, দ্বিতীয় প্রেম অবশ্যই রান্না। ক্যামেরার সামনে যতটা সাবলীল, ততটাই অবলীলায় হাতা-খুন্তি হাতে বানিয়ে ফেলেন খিচুড়ি থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, মাংসের বিভিন্ন উপাদেয় পদ। ইন্ডাস্ট্রির বন্ধু থেকে আত্মীয়-পরিজন, সবাই নাকি তাঁর রান্নার ভক্ত। প্রথমবার জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়ে রান্নাই করতে দেননি শাশুড়িকে। বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে সবার জন্য শাক, মাছের মাথা দিয়ে মুগডাল, ধোঁকার ডালনা আর ইলিশ মাছ বানিয়েছিলেন খরাজ মুখোপাধ্যায়।

কলকাতা: প্রথম প্রেম অভিনয় হলে, দ্বিতীয় প্রেম অবশ্যই রান্না। ক্যামেরার সামনে যতটা সাবলীল, ততটাই অবলীলায় হাতা-খুন্তি হাতে বানিয়ে ফেলেন খিচুড়ি থেকে শুরু করে চিংড়ি মাছের মালাইকারি, মাংসের বিভিন্ন উপাদেয় পদ। ইন্ডাস্ট্রির বন্ধু থেকে আত্মীয়-পরিজন, সবাই নাকি তাঁর রান্নার ভক্ত। প্রথমবার জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়ে রান্নাই করতে দেননি শাশুড়িকে। বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে সবার জন্য শাক, মাছের মাথা দিয়ে মুগডাল, ধোঁকার ডালনা আর ইলিশ মাছ বানিয়েছিলেন খরাজ মুখোপাধ্যায়।

প্রথমবার জামাইষষ্ঠীতে শ্বশুড়বাড়িতে গিয়েছিলেন জোড়া ইলিশ নিয়ে। খরাজ বলছেন, 'আমার শ্বাশুড়ি চাকরি করতেন সেইসময়। আর শ্যালকরা তখন অনেক ছোট। জামাইষষ্ঠীর মানেটাই ভালো করে বোঝে না। আমি চিরকালই জমিয়ে রান্না করতে ভালোবাসি। শ্বশুর বাড়িতে গিয়েই সবাইকে বারণ করে দিলাম রান্নার কাজে হাত দিতে। প্রথমবার জামাইষষ্ঠীতে জামাই নিজে রান্না করে খাবে! বড়রা সবাই বাধা দিয়েছিলেন একটু। কিন্তু শেষমেষ হাল ছেড়ে দিলেন। বারমুডা আর স্যান্ডো গেঞ্জি পরে কাজে নেমে পড়লাম। তারপর জমিয়ে রান্না। দুপুরে সবাই একসঙ্গে মাটিতে বসে খাওয়া হল। গানবাজনা হল। তখনকার জমায়েতের একটা অন্যরকম আমেজ ছিল। শেষপাতে শাশুড়ি আম কেটে দিয়েছিলেন কেবল। বলেছিলেন, এইটুকু লোকাচার পালন করতে দাও!'

সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত শ্বশুরবাড়ি যাওয়ার রীতি বদলেছে। কাজের ব্যস্ততায় এখন বসিরহাটের শ্বশুরবাড়ি কমই যাওয়া হয়। অভিনেতা বলছেন, 'এখনও প্রতিবার জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি থেকে মাখা সন্দেশ আর উপহার পাঠিয়ে দেন বাড়ির বড়রা। এখন আমার জামাইষষ্ঠী কাটে শ্যুটিং সেটে। এই সমস্ত রীতিগুলোর কথা মাথায় রেখেই চিত্রনাট্য় লেখা হয় অনেক সময়। বয়স পেরিয়ে গেলেও আমার এই উৎসবটা বেশ লাগে। পাড়ায় দেখি স্বামী-স্ত্রী সুন্দর করে সাজগোজ করে শ্বশুরবাড়ি যায়। আমার সঙ্গে দেখা হলেই প্রশ্ন করি, কেমন খাওয়া দাওয়া হল?'

এখন জামাইষষ্ঠীর দিন বান্ধবীর বাড়িয়ে যান খরাজ-পুত্র বিহু। হাসতে হাসতে অভিনেতা বলছেন, 'আমার ছেলের বিয়ের ঠিক হয়ে গিয়েছে। তবে এখনও বিয়েটা হয়নি। ও ওর বান্ধবীর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে প্রত্যেক জামাইষষ্ঠীতে। আমরা বলি নির্লজ্জ। ওর অবশ্য তাতে কিছু যায় আসে না। আগে থেকে বান্ধবীর কাছে পছন্দের খাবারের কথা বলে রাখে।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget