এক্সপ্লোর

ছোটবেলায় মাঠে ফুটবল খেলতাম, এখন ছোটরা অবসরেও অনলাইন ক্লাস করছে: দেব

লকডাউনে কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে শিশুরা? কতটা উপভোগ করছে অনলাইন ক্লাস? বর্তমান প্রজন্মের শিশুদের নিয়ে দেবের গলায় ফুটে উঠল চিন্তা।

কলকাতা: করোনা পরিস্থিতিতে কার্যত অস্বাভাবিক হয়ে উঠেছে তামাম বিশ্বের জীবনযাত্রা। মাস্কের আড়ালে মুখ ঢেকে কেবলমাত্র প্রয়োজনেই রাস্তায় বেরোচ্ছেন মানুষ। প্রায় ২ বছর ধরে কার্যত গৃহবন্দি শিশুরাও। বন্ধ স্কুল। লকডাউনে কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে শিশুরা? কতটা উপভোগ করছে অনলাইন ক্লাস? বর্তমান প্রজন্মের শিশুদের নিয়ে সাংসদ অভিনেতা দেবের গলায় ফুটে উঠল চিন্তা।

স্টার জলসায় সম্প্রচারিত ডান্স ডান্স জুনিয়ার শো-এর বিচারকের ভূমিকায় উপস্থিত ছিলেন দেব। একটি সাংবাদিক সম্মেলনে এবিপি লাইভের তরফ থেকে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, নাচের মঞ্চে সেরার শিরোপার জন্য ছোটদের লড়াই দেখে নিজের ছোটবেলার লড়াই মনে পড়ে কি না? সেই সঙ্গে প্রশ্ন রাখা হয়েছিল, ছোটবেলায় কোনও ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চ পেলে ইন্ডাস্ট্রি কী আরও আগে দেবকে পেত? উত্তরে দেব বলেন, 'মাঝেমধ্যে মনে হয়। তবে এখনকার বাচ্চাদের লড়াইটা অন্যরকম। আমাদের সময় জীবনধারা অন্যরকম ছিল। আমরা স্কুল থেকে ফিরে মাঠে ফুটবল খেলতে যেতাম। টিউশানে সবার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতে যেতাম। করোনা পরিস্থিতির কারণে শিশুরা এই স্বাভাবিক জীবনটাই ভুলতে বসেছে। এটা ওদের কাছে খুব বড় চ্যালেঞ্জ। ছোটবা এখন বাড়িতে বসে অনলাইন ক্লাস করছে। আর দুটো ক্লাসের মধ্যে একটু ফাঁক থাকলে আবার সেখানে আরও একটা অন্য কোনও অনলাইন ক্লাসে বসিয়ে দিচ্ছেন বাবা-মায়েরা। বাচ্চাদের জন্য এটা বেশ ক্লান্তিকর। ওদের লড়াইটা দেখলে নিজের জীবনের লড়াইগুলো খুব ছোট বলে মনে হয়।'

আপাতত নতুন ছবি 'কিশমিশ'-এর শ্যুটিং-এ ব্যস্ত দেব। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব। আর তাঁর বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। পরিচালক জানিয়েছেন, এই ছবির গুরুত্বপূর্ণ অংশ ২ডি কার্টুন। ছবির ৭০ শতাংশ শ্যুট করা হবে আর বাকি ৩০ শতাংশ করা হবে এই ২ডি কার্টুনে। ছবির কাজ অনেক আগে থেকেই শুরু হবার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে কাজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলাম। অবশেষে ফ্লোরে জোরকদমে চলছে 'কিশমিশ' -এর কাজ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget