এক্সপ্লোর

Junior Mehmood Death: ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত কৌতুক অভিনেতা 'জুনিয়র মেহমুদ'

Naeem Sayyed Death: দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না..

কলকাতা: ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ (Naeem Sayyed)। চলচ্চিত্র জগত তাঁকে চেনে 'জুনিয়র মেহমুদ' (Junior Mehmood) নামেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না.. বৃহস্পতিবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় বলে জানা যাচ্ছে। আজ সকালে মুম্বইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। 

প্রথম 'মহব্বত জিন্দেগি হ্যায়' (Mohabbat Zindagi Hai) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নঈম। সালটা ছিল ১৯৬৬। এরপরে, ১৯৬৭ সালে সঞ্জীব কুমার,  বলরাজ সাহানী ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে কাজ করেন নঈম। সেটাই ছিল তাঁর অভিনয় জীবনের শুরু। ছোট থেকেই কৌতুক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন নঈম সৈয়দ। তবে অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পরে নিজের এই নাম বদলে ফেলেছিলেন তিনি। পছন্দমতো নামকরণ করেন নিজেই। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ। 

তাঁর অভিনয়ের সফরও নেহাৎ ছোট নয়। ৫ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন নঈম সৈয়দ। এরমধ্যে উল্লেখযোগ্য ও জনপ্রিয় ছবিগুলি ছিল 'হাতি মেরে সাথী' (Haathi Mere Saathi), 'মেরা নাম জোকার' (Mera Naam Joker), 'কাটি পতঙ্গ' (Kati Patang), 'পরওয়ারিশ' (Parwarish), 'দো অর দো পাঁচ' (Do Aur Do Panch) ইত্যাদি। তবে কেবল মাত্র নিজের অভিনেতা পরিচয় শান্ত রাখতে পারেনি তাঁকে। বেশ কয়েকটি মারাঠি ছবিও পরিচালনা করেছিলেন নঈম। দেশ ও বিদেশে বহু অনুষ্ঠানও করেছেন তিনি।

অসুস্থ হয়ে দীর্ঘদিনই বাড়িতে ছিলেন নঈম। মৃত্যুর আগে দেখা করার ইচ্চা ছিল জিতেন্দ্র এবং সচিন পিলগাঁওকরের সঙ্গে। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছিলেন তাঁরা। এর আগে, নঈমের বাড়ি গিয়ে দেখা করে এসেছিলেন বলিউডের আরও এক কৌতুক অভিনেতা জনি লিভার। সেই সময় প্রকাশ্যে এসেছিল জনি ও নঈমের ছবি। জুনিয়র মেহমুদের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। আজই জুহুতে অভিনেতার শেষকৃত্য হওযার কথা।

 

আরও পড়ুন: 'Pushpa' Actor Arrested: হেনস্থা, ব্ল্যাকমেইল! জুনিয়র আর্টিস্টের আত্মহত্যায় গ্রেফতার 'পুষ্পা'খ্যাত অভিনেতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget