এক্সপ্লোর

'ক্ষমতার জন্য যোগদান করিনি, রাজনীতির সাহায্যে মানুষের কাছে পৌঁছতে চাই', বলছেন নীল-তৃণা

পথের কুকুরদের খাওয়ানো থেকে শুরু করে কম্বল বিতরণ, রক্তদান শিবির, সবকিছুরই আয়োজন করেছিলেন তাঁরা। নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তৃণা সাহা (Trina Saha)।

কলকাতা: দুজনেই ছোটপর্দার ব্যস্ত তারকা। দুই প্রথম সারির চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকের প্রধান মুখ তাঁরা। একসঙ্গে ছুটি প্রায় মেলেই না। তাই প্রজাতন্ত্র দিবসের আগের রাত্রে একসঙ্গে বেরিয়ে পড়লেন তাঁরা। পথের কুকুরদের খাওয়ানো থেকে শুরু করে কম্বল বিতরণ, রক্তদান শিবির, সবকিছুরই আয়োজন করেছিলেন তাঁরা। নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) ও তৃণা সাহা (Trina Saha)।

এই কর্মকাণ্ডের উদ্যোগ কার? এবিপি লাইভকে নীল বললেন, 'তৃণার অনেকদিন থেকেই ইচ্ছা করছিল কিছু একটা আয়োজন করতে। কোভিডের সময় ওর এক মামা রক্তের অভাবে মারা যান। খুব অল্প বয়স ছিল ওনার। মামার মৃত্যুটা তৃণাকে খুব ছুঁয়ে গিয়েছিল। সেইজন্যই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর তৃণা যা চায়, সবসময় তো আমি ওর পাশে আছিই।'

কেবল রক্তদান শিবির নয়, ২৫ তারিখ রাস্তার কুকুরদের খাবার আয়োজনও করেছিলেন নীল-তৃণা। অভিনেতা বললেন, 'আমি রাস্তার বেড়াল,কুকুরদের খাওয়াতে ভালোবাসি। প্রায় প্রতিদিনই খাওয়াই। গতকাল রাতে একটু বড় করে করলাম। গড়িয়াহাট মোড় থেকে শুরু করে রুবি পর্যন্ত রাস্তার কুকুরদের খাইয়েছি। সেইসঙ্গে গড়িয়াহাট মোড়ে কম্বল বিতরণ করা হয়েছে। ওখানে প্রচুর মানুষ থাকেন। ঠাণ্ডায় কুঁকড়ে শুয়ে থাকেন। ওনাদের জন্য কম্বল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।'

আরও পড়ুন: প্রিয়ঙ্কাকে চুম্বন সাঁঝবাতির, বলছেন, 'সোচ বদলো সচ নেহি'

সব মিলিয়ে কেমন সহযোগীতা পেলেন? নীল বলছেন, 'অনেক মানুষ নিজে থেকেই এসে রক্তদান করে গিয়েছেন। এইসব কর্মকাণ্ডের ক্ষেত্রে অনেক নিয়ম বা অনুমতির প্রয়োজন হয়। সুশান্তদা এই বিষয়ে আমাদের সাহায্য করেছেন। কার কাছ থেকে রক্ত নেওয়া যাবে বা কার কম্বলের প্রয়োজন সেটা জানেন ওরাই। আমরা কখনও রাজনীতিতে ক্ষমতার লোভে আসিনি। কিন্তু কিছু মানুষের সঙ্গে বেশি চেনা জানা থাকলে তাদের সাহায্যে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। আমরা রাজনীতির সাহায্য নিয়ে নিজেদের উদ্যোগে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে চাই, তাঁদের সঙ্গে থাকতে চাই। আমরা কোনও দলের সমর্থক বলে আমাদের প্রত্যেক কাজেই রাজনীতির রঙ থাকে এমন নয়।'

ইন্ডাস্ট্রির বন্ধুদের পাশে পেয়েছেন? নীল বলছেন, 'যাঁরা জানেন তাঁরা সবাই এগিয়ে এসেছেন। নিজেদের মত করে সাহায্য করেছেন। তবে সবাই কাজে ব্যস্ত থাকে। অনেকের ইচ্ছা থাকলেও তাঁরা আসতে পারেন না সবসময়। তবে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget