এক্সপ্লোর

Prabhas: হ্যাকারদের কবলে প্রভাসের অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে জানালেন অভিনেতা

Prabhas Account Hacked: বৃহস্পতিবার দক্ষিণী অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজ চলে যায় হ্যাকারদের দখলে। প্রভাস এই খবর নিশ্চিত করে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি লেখেন...।

নয়াদিল্লি: হ্যাক হল তারকা অভিনেতা প্রভাসের (Prabhas) ফেসবুকের অফিসিয়াল পেজ (Official Facebook Page)। গতকাল রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) সেই আপডেট দেন অভিনেতা নিজেই। তবে অনুরাগীদের জন্য স্বস্তির খবর, সেই পেজ এখন পুনরুদ্ধার করা হয়েছে। 

হ্যাক হল প্রভাসের অফিসিয়াল ফেসবুক পেজ

ফের তারকা অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পড়ল হ্যাকারদের নজর। এবার তালিকায় নাম উঠল প্রভাসের। বৃহস্পতিবার দক্ষিণী অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজ চলে যায় হ্যাকারদের দখলে। প্রভাস এই খবর নিশ্চিত করে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি লেখেন, 'সকলকে নমস্কার। আমার ফেসবুক পেজ কম্প্রোমাইজড হয়েছে। আমার টিম কাজ করছে।' 

বৃহস্পতিবার বেশ অনেক রাতের দিকে প্রভাসের ফেসবুক পেজ থেকে দুটো ভাইরাল ভিডিও শেয়ার করা হয়। একটির ক্যাপশনে লেখা হয়, 'আনলাকি হিউম্যানস' ও অপরটির ক্যাপশনে লেখা হয়, 'বল ফেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড'। তার বেশ কয়েক ঘণ্টা পর অভিনেতা নিজেই জানান যে তাঁর ফেসবুক হ্যান্ডল হ্যাক হয়েছে। যদিও পেজটি পুনরুদ্ধারের পর সেই ভিডিও দুটি ডিলিট করা হয়েছে। 

হ্যাকারদের উপদ্রব কয়েকদিন আগেই পোহাতে হয়েছিল বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। এমনকী হ্যাক করা হয়েছিল 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলও। সেই সাইবার জাল থেকে রক্ষা পেলেন না প্যান ইন্ডিয়া অভিনেতা প্রভাসও। 

প্রসঙ্গত, প্রভাসকে শেষ দেখা গেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কৃতী শ্যানন। বড় বাজেটের এই ছবি বিপুল পরিমাণে সামলোচিত হন দর্শক ও সমালোচকদের দ্বারা। এরপর তাঁকে দেখা যাবে 'কেজিএফ' পরিচালক প্রশান্ত নীলের 'সালার পার্ট ১: সিজফায়ার' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি। 

আরও পড়ুন: 'Bigg Boss OTT 2': 'অডিশন' টাস্কে পূজা ভট্টের প্রশ্নের মুখে কান্নায় ভাঙলেন জাদ হাদিদ, নতুন ড্রামা 'বিগ বস ওটিটি ২'-তে

এছাড়া অভিনেতার ঝুলিতে রয়েছে বহু প্রতীক্ষিত নাগ অশ্বিন পরিচালিত 'কলকি ২৮৯৮ এডি', যার পূর্ববর্তী নাম ছিল 'প্রজেক্ট কে'। এই ছবিতে তিনি দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটনির সঙ্গে স্ক্রিন ভাগ করবেন। এই কল্পবিজ্ঞান ঘরানার ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয় 'স্যান দিয়েগো কমিক কন'-এ। তবে ফের নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়ে ছবির ঝলক। তাঁরা এই ছবির সঙ্গে হলিউডের বিখ্যাত 'ডিউন'-এর তুলনা টানেন। ছবিতে প্রভাসের লুক নিয়েও ট্রোল হয় সোশ্যাল মিডিয়ায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Anupam Kher: ২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?
২৬ বছর পরে বাংলা ছবিতে অনুপম খের, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী অনুরোধ?
Alka Yagnik : অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?
অলকা ইয়াগনিকের কানের অসুখটা ঠিক কী? শরীরে আর কী কী ঘটায় এই রোগ? সেরে ওঠা কি সম্ভব?
Alka Yagnik : হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, শ্রবণ-সমস্যা থেকে এত বড় সঙ্কট? কোনও বড় সমস্যা ? এবার জানালেন শিল্পী নিজেই
হুইলচেয়ারে অলকা ইয়াগনিক, শ্রবণ-সমস্যা থেকে এত বড় সঙ্কট? কোনও বড় সমস্যা ? এবার জানালেন শিল্পী নিজেই
Dev on Dadagiri: সৌরভের সঙ্গে তুলনা হবে, মাথায় রেখেই 'দাদাগিরি'-র ব্যাটন হাতে নিচ্ছেন দেব! প্রকাশ্যে প্রথম ঝলক
সৌরভের সঙ্গে তুলনা হবে, মাথায় রেখেই 'দাদাগিরি'-র ব্যাটন হাতে নিচ্ছেন দেব! প্রকাশ্যে প্রথম ঝলক

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
Embed widget