এক্সপ্লোর

Kajol at Durga Puja: জুতো পরে মণ্ডপে প্রবেশ, ভিডিও রেকর্ডিংয়ে বাধা.. পুজোয় একাধিক ঘটনায় চটলেন কাজল

Kajol on Durga Puja 2024: এই একবার নয়, এর আগেও চটে যেতে দেখা যায় কাজলকে। সেই সময়ে তিনি খাবার পরিবেশন করছিলেন অতিথিদের

কলকাতা: তাঁদের বাড়িতে প্রত্য়েক বছরই মহা সমারোহে পুজোয় হয়। আর বাড়ির পুজো বলতেই তো চাঁদের হাট। প্রত্যেক বছরেই তাঁদের বাড়ির পুজোয় তারকা সমাগম হয়। বাদ গেল না এই বছরেও। মুম্বইতে কাজলের (Kajol) এর বাড়ির পুজোয় চাঁদের হাট। সেখানে কে নেই। আর সেই পুজোর অগ্রভাগে যথারীতি রইলেন কাজ। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাবার দেওয়া, প্রত্যেকটা বিষয়েই তাঁর উজ্জ্বল উপস্থিতি। তবে এত কাজের মধ্যে কার ওপর চটলেন বলিউডের অন্যতম অভিনেত্রী? 

সোশ্যাল মিডিয়ায় একাধিক ক্লিপিংস ছড়িয়ে পড়েছে তাঁর। তার একটিতে দেখা যাচ্ছে, ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়িয়েই কাজল লক্ষ্য করেন কিছু মানুষ জুতো পরে মা দুর্গার মণ্ডপে চলে এসেছেন। কাজল সেখানে দাঁড়িয়েই মানা করেন। এরপরে একটি মাইক নিয়ে তাঁকে বলতে শোনা যায়, 'যাঁরা যাঁরা জুতো পরে রয়েছেন দয়া করে মণ্ডপের বাইরে বেরিয়ে যান। মা দুর্গার প্রতি সম্মানটুকু দেখান।'

এই একবার নয়, এর আগেও চটে যেতে দেখা যায় কাজলকে। সেই সময়ে তিনি খাবার পরিবেশন করছিলেন অতিথিদের। সেই সঙ্গে কিছু একটা খাচ্ছিলেন নিজেও। সেই দৃশ্যই ফোনে রেকর্ডিং করছিলেন অতিথিদের একজন। সেটা কাজলের চোখে পড়তেই তিনি রেগে যান। ওই ব্যক্তির কাছে এগিয়ে এসে তিনি বলেন, 'ফোন বন্ধ করুন। এখানে খাবার পরিবেশন করা হচ্ছে। এটা রেকর্ডিং করার জায়গা নয়।' সঙ্গে সঙ্গে কাজলের নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে বাধা দেন। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরও একটু দৃশ্য। সেখানে দেখা গিয়েছে, পুত্র যুগ কাজলকে জড়িয়ে ধরে আদর করছে, চুম্বন করছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মা ছেলের সেই মিষ্টি মুহূর্ত। মন্ডপে হাজির ছিলে অজয় দেবগণও। তাঁর সঙ্গে কাজলের রসায়নও চোখে পড়ল। এই বাড়ির পুজোর ওপর সবারই নজর থাকে প্রত্যেক বছর। ফলে প্রত্যেকটা মুহূর্তই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)

আরও পড়ুন: Devoleena Bhattacharjee: লাল পাড় সাদা শাড়ি, মুম্বইয়ের পুজো.. হবু মা দেবলীনার দুর্গোৎসব কেমন কাটছে?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Sukanta Majumdar News : 'মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা', কটাক্ষ Sukanta Majumdar-এর
Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget