এক্সপ্লোর

Katrina Kaif: অক্ষয়ের গালে ক্যাটরিনার চড়! পুরনো কথা স্মরণ করলেন নায়িকা

Katrina Kaif Update: শ্যুটিংয়ের এক বিশেষ মুহূর্তের কথা মনে করে অভিনেত্রী বলেন, 'একটা দৃশ্যের কথা মনে আছে, অক্ষয়কে চড় মারতে হত। আমার তো খুব অস্বস্তি হচ্ছিল কারণ সত্যি সত্যি গালে সপাটে চড় মারতে হত।'

নয়াদিল্লি: অক্ষয় কুমারের (Akshay Kumar) গালে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) চড়? শুনে চোখ কপালে? কিন্তু এমনটা যে হয়েছে। খোলসা করে বলা যাক। কোভিড পরবর্তী বলিউডের অন্যতম সফল ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। আর এই ছবির জন্যই অক্ষয় কুমারকে চড় মারতে হয়েছিল ক্যাটরিনাকে। শ্যুটিংয়ের সেই সময়ের কথা মনে করে কী বললেন অভিনেত্রী? কেমন অবস্থা হয়েছিল তাঁর?

'চড় স্মৃতি'

বড়পর্দায় দুর্দান্ত ব্যবসা করার পর এবার টেলিভিশন (television) দাপাতে আসছে 'সূর্যবংশী'। এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে। রোহিত শেট্টির (Rohit Shetty) পরিচালনায় এই ছবি বক্স অফিসে প্রবল সাফল্য লাভ করে।

এই বিষয়ে ক্যাটরিনা বলেন, 'বলতেই হয়, রোহিত শেট্টির ছবির জন্য শ্যুটিং করা একেবারে অন্য ধরনের অভিজ্ঞতা। সেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার বিষয়টিকে আরও দারুণ করে তোলে।'

শ্যুটিংয়ের এক বিশেষ মুহূর্তের কথা মনে করে অভিনেত্রী বলেন, 'একটা দৃশ্যের কথা মনে আছে, অক্ষয়কে চড় মারতে হত। আমার তো খুব অস্বস্তি হচ্ছিল কারণ সত্যি সত্যি গালে সপাটে চড় মারতে হত।' এরপর আরও পুরনো দিনের কথা মনে করে ক্যাটরিনা বলেন, সেই সিনটা হঠাৎ তাঁদের ২০০৭ সালের ব্লকবাস্টার 'ওয়েলকাম' (Welcome) ছবির কথা মনে করিয়ে দেয়। 

ক্যাটরিনার কথায়, 'আমার সেই সময়ের কথা মনে পড়ে যখন আমি এবং অক্ষয় আমাদের 'ওয়েলকাম' ছবির শ্যুটিং করছিলাম। ঠিক যেন দেজা ভু। যাই হোক, টেক হল, প্রচণ্ড হাসলাম এবং দিনের কাজ শেষ করলাম।' 

আরও পড়ুন: Genelia D'Souza Birthday: পরেরদিন পরীক্ষা, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ ছাড়তে চেয়েছিলেন জেনেলিয়া!

আগামী ৬ অগাস্ট 'সূর্যবংশী'র টেলিভিশন প্রিমিয়ার হবে। ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ভারতেই এই ছবি ২৩৩.৩৩ কোটি টাকার ব্যবসা করে। বিশ্ব জুড়ে ব্যবসার মোট পরিমাণ ছিল ২৯৪.৯১ কোটি টাকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Diljit Dosanjh: ভারতের নাগরিকত্ব ছাড়লেন দিলজিৎ দোসাঞ্ঝ? ‘বিজেপি চাপ দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল’, দাবি পঞ্জাবের মুখ্য়মন্ত্রীর
ভারতের নাগরিকত্ব ছাড়লেন দিলজিৎ দোসাঞ্ঝ? ‘বিজেপি চাপ দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল’, দাবি পঞ্জাবের মুখ্য়মন্ত্রীর
Mouni Roy Suraj Nambiar Divorce: বিচ্ছেদ নিয়ে চলছিল প্রবল জল্পনা, বিয়ে ভাঙার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন অভিনেত্রী নিজেই
বিচ্ছেদ নিয়ে চলছিল প্রবল জল্পনা, বিয়ে ভাঙার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন অভিনেত্রী নিজেই
Mithun Chakraborty: 'যা ইচ্ছা করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে', মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী
'যা ইচ্ছা করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে', মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী
Sourav-Suvosmita: গোপনে বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা! এই বছরেই সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা
গোপনে বাগদান সারলেন সৌরভ-শুভস্মিতা! এই বছরেই সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা

ভিডিও

Suvendu Adhikari LIVE: ২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হলেই জেল, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রোমোটার পেটানো বাগুইআটির TMC কাউন্সিলর সমরেশ চক্রবর্তী
CM Suvendu Adhikari News: জেলে মোবাইল ব্যবহার, কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; তদন্তভার CID-কে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ২:হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা,বেরোনোর সময় 'চোর-চোর' স্লোগান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ১: তিলজলায় বুলডোজার অভিযান। গড়িয়ায় ভাঙা হল বেআইনি টাওয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Mamata Banerjee: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
Embed widget