এক্সপ্লোর

Nusrat Jahan on Covid19: নুসরতের উদ্যোগে পলিটেকনিক কলেজে খোলা হল সেফ হোম ও কমিউনিটি কিচেন

করোনা আক্রান্তদের ভালো রাখতে হাত বাড়ালেন নুসরত জাহান। বসিরহাট ও সংলগ্ন এলাকার করোনা আক্রান্ত মানুষদের জন্য পলিটেকনিক কলেজে সেফ হোমের ব্যবস্থা করলেন সাংসদ। সঙ্গে রইল কমিউনিটি কিচেনের বন্দোবস্তও। সোশ্যাল মিডিয়ায় যাবতীয় তথ্য ও ফোন নম্বর শেয়ার করলেন সাংসদ নিজেই।

কলকাতা: করোনা আক্রান্তদের ভালো রাখতে হাত বাড়ালেন নুসরত জাহান। বসিরহাট ও সংলগ্ন এলাকার করোনা আক্রান্ত মানুষদের জন্য পলিটেকনিক কলেজে সেফ হোমের ব্যবস্থা করলেন সাংসদ। সঙ্গে রইল কমিউনিটি কিচেনের বন্দোবস্তও। সোশ্যাল মিডিয়ায় যাবতীয় তথ্য ও ফোন নম্বর শেয়ার করলেন সাংসদ নিজেই।

করোনাকালে হাসপাতালে অপ্রতুল বেড। একই অবস্থা সেফ হোমেরও। রাজ্য জুড়ে হাহাকার অক্সিজেনের। এই পরিস্থিতিতে স্বল্প উপসর্গযুক্ত রোগিদের রাখার জন্য বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজকে সেফ হোমে রূপান্তরিত করলেন নুসরত। সেইসঙ্গে কোভিড আক্রান্তদের পরিবার ও অন্যান্য- দুঃস্থ পরিবারের জন্য় কমিউনিটি কিচেনও চালু করা হয়েছে। বিনামূল্যে খাবার মিলবে সেখানে।

নুসরতের এই উদ্যোগের কথা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। অভিনেত্রী বলেন, 'করোনা পরিস্থিতিতে কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। সেখান থেকেই কলেজকে সেফ হোম হিসাবে ব্যবহার করার পরিকল্পনা মাথায় আসে। আমার স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসন আমায় খুব সাহায্য করেছে। আগামীদিনে পরিকল্পনা রয়েছে বিধানসভার প্রতিটি কেন্দ্রে একটি করে সেফ হোম তৈরি করার। যাতে স্বল্প উপসর্গযুক্ত করোনা আক্রান্ত মানুষও নিশ্চিন্তে সেখানে থেকে সুস্থ হতে পারেন। আমি সবাইকে অনুরোধ করব, স্বাস্থবিধি মেনে চলুন। এটা খুব কঠিন সময়। মাস্ক, স্য়ানিটাইজার ব্যবহার করুন। সবার সুস্থতা কামনা করছি।'

আজ করোনায় দৈনিক সংক্রমণ কমেছে গত ২৪ ঘণ্টার বিচারে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংমক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন। যে বিচারে ৪৯৩ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬৮৮ জনে। ডিসচার্জ রেট ৮৮.৩২ শতাংশ।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টা সময়ে রাজ্যে করোনা টেস্ট হয়েছিল ৭০ হাজার ১৯ টি। যার মধ্যে ১৮ হাজার ৮৬৩ জনের স্যাম্পেল পজিটিভ। আর সেই জন্যই পজিটিভিটি রেট ১০.৫৩ শতাংশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা

ভিডিও

TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়
Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget