এক্সপ্লোর

Aditi Rao Hydari: নববর্ষে আদুরে ছবি পোস্ট, প্রেমের গুঞ্জনে সিলমোহর অদিতি-সিদ্ধার্থের?

Aditi Rao Hydari Relationship: বলিউডে কান পাতলেই তারকাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। গত বছর বলি-পাড়ার অন্যতম চর্চিত প্রেমের গুঞ্জন ছিল অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থকে নিয়ে।

মুম্বই: নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি বা ভিডিও পোস্ট করেন অনেক তারকাই। বাদ যাননি অভিনেত্রী অদিতি রাও হায়দরিও (Aditi Rao Hydari)। ছবি পোস্ট করলেন অভিনেতা সিদ্ধার্থের (Siddharth) সঙ্গে ছবি। তাঁদের প্রেমের জল্পনা বহুদিনের। এবার কি তাহলে নিজেদের প্রেমের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিলেন তাঁরা? সোশ্যাল মিডিয়ায় তাঁদের নতুন ছবি দেখে গুঞ্জন আরও তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি পোস্ট অদিতি-সিদ্ধার্থের

বলিউডে কান পাতলেই তারকাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। গত বছর বলি-পাড়ার অন্যতম চর্চিত প্রেমের গুঞ্জন ছিল অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থের। ২০২১-এর একটি তেলুগু ছবি, 'মহা সমুদ্রম'-এ (Maha Samudram) তাঁদের একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে দুজনের কেউই সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি। যদিও দুজনের পোস্ট দেখে নেটিজেনরা সেই জল্পনাকে একপ্রকার সত্যিই ধরে নিয়েছিল। এবার নতুন বছর উদযাপন করার জন্য নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। এই ছবি দেখেই মনে করা হচ্ছে নিজেদের সম্পর্ককে এবার পরবর্তী পর্যায় নিয়ে যাচ্ছেন। তবে কি প্রেমের কথা স্বীকার করছেন তাঁরা? এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

পোস্টের মাধ্যমে অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। একসঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আনন্দিত, আশীর্বাদধন্য, কৃতজ্ঞ। ম্যাজিক, আনন্দ, ভালবাসা, হাসি, ইউনিকর্ন, রামধনুর উদ্দেশে। সকলকে নববর্ষের শুভেচ্ছা।’ 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

আরও পড়ুন: Japan Earthquake: 'গভীরভাবে মর্মাহত...' জাপান থেকে দেশে ফিরেই কী বললেন জুনিয়র এনটিআর ?

এর আগে, সিদ্ধার্থ অদিতির জন্মদিনের উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একটি প্রেমের বার্তা ও কিছু সুন্দর ছবি শেয়ার করেছিলেন। মাস কয়েক আগে একটি সাক্ষাৎকারে অদিতির সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তাঁর ও অভিনেতা সিদ্ধার্থের নাম জড়িয়ে অনেক গুঞ্জনই কানে আসে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমি এখন কাজ করছি আর তাই আমি এসব দিকে নজর দিতে চাই না। মানুষ কথা বলবেই.. আপনি তাঁদের থামাতে পারবেন না। মানুষ যেটা করে আনন্দ পান, সেটা করবেন। আমি যেটা করে আনন্দ পাই সেটাই করছি। আমার এটা নিয়ে কোনও সমস্যা নেই। যতক্ষণ আমি ভাল পরিচালকের সঙ্গে কাজ করছি, ভাল কাজ পাচ্ছি, মানুষ আমায় দেখছেন, ভালবাসছেন, ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছু নিয়েই সমস্যা নেই।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget