এক্সপ্লোর

Aindrila Sharma Demise: ঐন্দ্রিলার অকালপ্রয়াণে ভারাক্রান্ত মনে কী লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

Aindrila Sharma Passes Away: মন ভালো নেই টলিউডের অন্যতম বড় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মনের ভাষা প্রকাশ করলেন তিনি।

কলকাতা: প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। অগণিত অনুরাগীর মন ভারাক্রান্ত করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। মারণ রোগ ক্যানসারকে হারালেও, ব্রেন স্ট্রোক আর হৃদরোগের আঘাত সহ্য করতে পারলেন না। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর আজ বেলা ১টা নাগাদ প্রয়াত হলেন তিনি (Aindrila Sharma Death)। ঐন্দ্রিলা শর্মার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশের ভাষা হারিয়েছেন সাধারণ নেটিজেন থেকে অন্যান্য তারকারা। মন ভারাক্রান্ত সকলের। মন ভালো নেই টলিউডের অন্যতম বড় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মনের ভাষা প্রকাশ করলেন তিনি।

ঐন্দ্রিলার প্রয়াণে মন ভারাক্রান্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের-

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মাত্র দুটো লাইন লিখেছেন। আর তাতেই বোঝা যাচ্ছে তাঁর মন কতটা খারাপ। তিনি লিখেছেন, 'ভালো থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক।' (অপরিবর্তিত)

আরও পড়ুন - Aindrila Sharma Death: কোন কোন ধারাবাহিকে অভিনয় করেন ঐন্দ্রিলা শর্মা? একঝলকে তাঁর অভিনয় সফর

২০১৫ সালে প্রথম অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ২০১৬ পর্যন্ত চিকিৎসা চলে। তারপর পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। শুরু করেছিলেন অভিনয়ও। কিন্তু এরপর আবার ২০২১ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। হঠাৎ কাঁধে ব্যথা হওয়ায় দিল্লি পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসা করতে গিয়ে জানা যায়, ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ডানদিকের ফুসফুসে ছিল টিউমার। ভেঙে পড়েছিলেন তরুণী অভিনেত্রী। চিকিৎসা করাতেই চাননি। তখন একবার কেমোথেরাপির যন্ত্রণা পার করে এসেছিলেন তিনি। কিন্তু পরিবারের সদস্য, মা-বাবা-দিদি আর প্রেমিক সব্যসাচীর জন্যই আবার ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয় অভিনেত্রীর। সুস্থও হয়ে ওঠেন। পরবর্তীকালে স্বাভাবিক জীবনে ফিরে ঐন্দ্রিলা জানিয়েছিল, সব্যসাচী ও পরিবারের সবাই তাঁকে মানসিকভাবে এতটাই আগলে রেখেছিলেন যে শারীরিক কষ্টকে জয় করার শক্তি এসেছিল তাঁর মধ্যে। তারপরে গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় তাঁর। এবার আর ফিরলেন না ঐন্দ্রিলা। 

সেরা শিরোনাম

Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
Mumbai Rain : পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
Kangana Ranaut: আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা
আইনি বিপাকে কঙ্গনা রানাউতের 'ক্যুইন টু', বম্বে হাইকোর্টের দ্বারস্থ প্রযোজনা সংস্থা

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget