এক্সপ্লোর

Aishwarya Rai Bachchan: আরাধ্যা সম্পর্কে ভুয়ো খবর নিয়ে এবার মুখ খুললেন মা ঐশ্বর্য্য

Aishwarya Rai Bachchan News: প্রসঙ্গ উঠেছিল আরাধ্যা বচ্চন সম্পর্কে ভুয়ো খবর রটানো নিয়ে। কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টের (Delhi Highcourt) দ্বারস্থ হয়েছিলেন আরাধ্যা

কলকাতা: ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। আর এবার, ভুয়ো খবর ছড়ানো নিয়ে মুখ খুললেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সামনেই মুক্তি পাচ্ছে ঐশ্বর্য্যর নতুন ছবি, 'পোন্নিয়ান সেলভান ২' (Ponniyin Selvan: II)। 

প্রচারের সময়, পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য্য বলেন, 'আমি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই যে তাঁদেরই একজন স্বীকার করেছেন, ভিত্তিহীন খবর মানুষকে মানসিকভাবে ভীষণ আঘাত করে। আশা করি এটা চিরস্থায়ী হবে। শুধু তাই নয়, ভবিষ্যতেও যে মানুষ এই ধরণের কাজ করবেন না বা এই ধরনের কাজে উৎসাহ দেবেন না, সেই আশা আমার রয়েছে।'

প্রসঙ্গ উঠেছিল আরাধ্যা বচ্চন সম্পর্কে ভুয়ো খবর রটানো নিয়ে। কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টের (Delhi Highcourt) দ্বারস্থ হয়েছিলেন আরাধ্যা। ১১ বছরের মেয়ে আরাধ্যা সম্প্রতি এক ইউটিউব ট্যাবলয়েডের (YouTube Tabloid) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। আরাধ্যার স্বাস্থ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।

আরাধ্যার দায়ের করা পিটিশনে ১০টি সংস্থাকে তাঁর সম্পর্কে "সকল ভিডিও ডি-লিস্ট এবং নিষ্ক্রিয়" করতে বলা হয়েছে। মামলায় গুগল এলএলসি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয় (অভিযোগ সেল)কেও পক্ষ করা হয়েছে। আইন সংস্থা আনন্দ এবং নায়েকের দায়ের করা পিটিশনে বলা হয়েছে, 'বিবাদীদের একমাত্র উদ্দেশ্য হল বচ্চন পরিবারের সদস্যদের ক্ষতির পরোয়া না করে তাঁদের সুনাম থেকে বেআইনিভাবে লাভ করা।'

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতনি, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন। 'তারকা কন্যা' হওয়ার সুবাদে জন্ম থেকেই জনসাধারণের নজরে থাকেন তিনি। তাঁর বয়স মাত্র ১১ হলেও, এর মধ্যেই অনেক সময়ে একাধিক অপ্রীতিকর মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁকে। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন মা ঐশ্বর্য্য রাই বচ্চন।

২০২১ সালে তাঁর বাবা, অভিষেক বচ্চন মেয়েকে নিয়ে হওয়া একাধিক ট্রোলের বিরুদ্ধে মুখ খোলেন। ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, 'এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এমন কিছু যা আমি সহ্য করব না। আমি একজন পাবলিক ফিগার, সেটা ঠিক আছে, কিন্তু এসব থেকে আমার মেয়েকে দূরে রাখতে হবে। যদি কারও কিছু বলার থাকে তাহলে এসে আমার মুখের ওপর বলে যান।'

আরও পড়ুন: Top Entertainment News Today: প্রয়াত শিল্পী হ্যারি বেলাফন্তে, ঘোষণা হল 'অস্কার ২০২৪'-এর দিনক্ষণ, বিনোদনের সারাদিন

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget