এক্সপ্লোর

Bollywood Updates: সম্মুখ সমরে অক্ষয়-অজয়, বন্ধুত্বে কি ভাটা পড়ল?

Ram Setu Vs Thank God: সম্প্রতি দুই তারকা একইদিনে নিজেদের ছবির মুক্তি রেখেছেন। তাতেই প্রশ্ন উঠেছে দুই তারকার সম্পর্ককে কেন্দ্র করে।

মুম্বই: বলিউড তারকাদের সম্পর্ক কখন কোন খাতে বয় কেউ বলতে পারে না। বি টাউনের (Bollywood) তারকাদের মধ্যের ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে নানা খবর কান পাতলেই শোনা যায়। উদাহরণস্বরূপ বলা যেতেই পারে, শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের সম্পর্ক। আবার, বলিউডে ছবির ব্যবসা যাতে সঠিকভাবে হতে পারে, তার জন্য একে অপরকে জায়গাও ছেড়ে দেন বহু তারকা। নিজের ছবির মুক্তির দিনও পিছিয়ে দেন। অজয় দেবগন (Ajay Devgn) ও অক্ষয় কুমারের (Akshay Kumar) সম্পর্কও যে বেশ মধুর তা বহু সময়ে দেখা গিয়েছে। তবে, সম্প্রতি দুই তারকা একইদিনে নিজেদের ছবির মুক্তি রেখেছেন। তাতেই প্রশ্ন উঠেছে দুই তারকার সম্পর্ককে কেন্দ্র করে।

একইদিনে মুক্তি পাবে অজয় দেবগন ও অক্ষয় কুমারের ছবি-

আগেই জানা গিয়েছিল, বলিউড অভিনেতা অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পাবে চলতি বছর দিপাবলীতে। 'থ্যাঙ্ক গড' (Thank God) ছবি দিয়ে পরিচালক ইন্দ্র কুমারের সঙ্গে ফের জুটি বাঁধছেন অজয় দেবগন। এই ছবি মাল্টিস্টারার। 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগন ছাড়াও মুখ্য চরিত্রে দেখা মিলবে রকুলপ্রীত সিংহ এবং সিদ্ধার্থ মলহোত্রর। এই ছবি দিয়ে তৃতীয়বার রকুলপ্রীত সিংহের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অজয়। এবার জানা গেল অক্ষয় কুমারের ছবি 'রাম সেতু'ও মুক্তি পেতে চলেছে চলতি বছর দিপাবলীতে।

আরও পড়ুন - Ram Setu: ওটিটি নাকি সিনেমা হল, কোথায় মুক্তি পাবে 'রাম সেতু'? ঘোষণা নতুন পোস্টারের সঙ্গে

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে, অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'রাম সেতু' (Ram Setu) মুক্তি পেতে পারে ওটিটি প্ল্যাটফর্মে। যদিও অভিনেতা কিংবা নির্মাতাদের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি। আজ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়ে দিলেন যে, সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা চলছিল, সেই মতো  'রাম সেতু' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। বরং এই ছবি দিপাবলী উৎসবের সময়ে মুক্তি পাবে সিনেমা হলে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচাকে।

তবে, এই প্রথমবার অক্ষয় কুমারের ছবির সঙ্গে বলিউডের অন্য তারকার ছবির মুক্তির দিন এক হল এমন নয়। সদ্যই জানা গিয়েছে, তাঁর ছবি 'রক্ষা বন্ধন' মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। আর বেশ কয়েকবার পরিবর্তন করার পর আমির খানের 'লাল সি চাড্ডা' ছবিটির মুক্তির দিনও নির্ধারিত হয়েছে ১১ অগাস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget