এক্সপ্লোর

Akshay Kumar: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, হাজির থাকতে পারবেন না কান উৎসবে

Akshay Kumar: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিনেতা নিজেই।

কলকাতা: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অক্ষয় লিখেছেন, ' কান ২০২২ সালে আমাদের সিনেমাকে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমি করোনা আক্রান্ত হয়েছি। বাকি আর কিছু বলার প্রয়োজন নেই। এখন আমি বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুরকে অনেক শুভেচ্ছা আমি কান-এ থাকতে পারব না। মিস করব।'

সদ্য মুক্তি পেয়েছে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ' (Prithviraj) ছবির ট্রেলার।  নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে, ছবিটি তৈরি হয়েছে। এটি মূলত ফোকাস করবে কীভাবে কিংবদন্তি যোদ্ধা নির্দয় আক্রমণকারী মহম্মদ ঘোরীর বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছিলেন। নিজের দেশ, নিজের মাটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। ট্রেলার সেই গল্পের ছোঁয়া স্পষ্ট। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। মানুষী চিল্লার বড়পর্দায় ডেবিউ করছেন এই ছবির হাত ধরে। তাঁকে পৃথ্বীরাজের প্রেমিকা রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা যাবে। 

আরও পড়ুন: Mamata Shankar Exclusive: 'প্রথমবার শেষের কবিত পড়ে মনে হয়েছিল, অমিত সৌমিত্রদা ছাড়া আর কেউ হতে পারে না'

তবে এই প্রথম নয়, গত বছরের এপ্রিলেও করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। করোনার ঢেউয়ের পরে এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সমস্ত প্রেক্ষাগৃহ খুলে গিয়েছে, একের পর এক ছবি মুক্তিও পাচ্ছে। কিন্তু ইতিমধ্যে অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর যেন ফের একবার মনে করিয়ে দিল, এখনও সতর্কতা অবলম্বন জরুরি।

দেশে করোনায় (Corona) ফের বাড়ল দৈনিক আক্রান্ত (Daily Case) ও মৃত্যুর সংখ্যা (Daily Death Toll)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৪১। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ২০১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১৯ হাজার ১১২।  একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৫৫ জন। দৈনিক অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৯৬। দৈনিক পজিটিভিটি রেট ০.৫৯ শতাংশ।
 

Was really looking forward to rooting for our cinema at the India Pavilion at #Cannes2022, but have sadly tested positive for Covid. Will rest it out. Loads of best wishes to you and your entire team, @ianuragthakur. Will really miss being there.

— Akshay Kumar (@akshaykumar) May 14, 2022 ">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget