এক্সপ্লোর

Akshaye Khanna: সিনেমা থেকে সরে দাঁড়ানোয় বিরাট ক্ষতি, অক্ষয় খান্নাকে আইনি নোটিস পাঠালেন দৃশ্যম ৩-র প্রযোজক

Drishyam 3: দৃশ্যম ৩-এ অক্ষয় খান্নার বদলে সেই চরিত্রে বদলি হিসাবে জয়দীপ আহলাওয়াতকে সই করানো হয়েছে।

মুম্বই: 'ধুরন্ধর' সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর বর্তমানে অক্ষয় খান্না (Akshaye Khanna) টক অফ দ্য টাউন। তাঁর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। তবে এরই মাঝে দিনকয়েক আগেই অক্ষয়ের 'দৃশ্যম ৩' (Drishyam 3) থেকে সরে দাঁড়ানোর খবর সামনে এসেছিল। এবার সেই ঘটনায় তাঁকে আইনি নোটিস পাঠাচ্ছেন সিনেমার প্রযোজক কুমার মঙ্গত পাঠক (Kumar Mangat Pathak)।

কুমার দাবি করেন অক্ষয়ের সঙ্গে প্রচুর আলোচনার পর তাঁকে সিনেমায় পাকা করা হয়েছিল, তবে শ্যুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগেই তিনি পিছিয়ে আসেন। অক্ষয়কে অপেশাদার দাবি করে তিনি আইনি পথে হাঁটার কথাও জানান। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার জানান অক্ষয়ের সঙ্গে বেতনের পাশাপাশি সিনেমায় তাঁর পরচুলা পরার আবদার নিয়েও ঝামেলা বাঁধে।

তিনি বলেন, 'আমরা অক্ষয়কে দৃশ্যম ৩-র জন্য সই করি। ওর সঙ্গে অনেক আলোচনার পরে ওর বেতন নির্ধারিত হয়। ও দাবি করে সিনেমায় ও পরচুলা পরবে, তবে দৃশ্যম ৩ যেহেতু সিক্যুয়াল তাই এমনটা করলে নিরন্তরতা ভাঙবে এবং এই বিষয়টা অস্বাভাবিক মনে হবে বলেই পরিচালক অভিষেক পাঠক ওকে জানিয়ে পুরো বিষয়ে রাজিও করিয়ে নেয়। ও প্রাথমিকভাবে বিষয়টা বুঝে নিজের দাবি থেকে সরে আসে। তবে ওর চামচারা ওকে বোঝা যায় পরচুলায় ওকে বেশি স্মার্ট লাগবে। ও আবারও একই দাবি করলে স্বাভাবিকভাবেই অভিষেক আবারও নাকচ করে ওর সঙ্গে আলোচনায় বসবে বলে ঠিক করেছিল। তবে আলোচনা হওয়ার আগেই ও জানিয়ে দেয় যে ও এই সিনেমা করতে আর আগ্রহী নয়।'

কুমার দাবি করেন অক্ষয়ের হাতে যখন কাজ ছিল না, তখন তিনিই তাঁকে 'সেকশন ৩৭৫' এবং 'দৃশ্যম ২'-র মতো সিনেমা দিয়ে মূলস্রোতে ফিরিয়ে আনেন যার ফলে তিনি পরবর্তীতে ধুরন্ধেরর মতো সিনেমায় সুযোগ পান। তাই অক্ষয়ের এই সাফল্য তাঁর অবদান বলে জানান কুমার। পরক্ষণেই তিনি দাবি করেন এই সাফল্য অক্ষয়ের মাথা খারাপ করে দিয়েছে।

অক্ষয়কে কাজ না করলেও দৃশ্যম সিনেমার কোনও ক্ষতি না হলেও, শেষ মুহূর্তে অক্ষয়ের এই সিদ্ধান্তে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান কুমার। তারপরেই তিনি আইনি পথে হাঁটার কথা জানান। 'ওর এই আচরণের জন্য আমার আর্থিক ক্ষতি হয়েছে। আমি আইনি পথে হাঁটব। ইতিমধ্যেই আমি ওকে আইনি নোটিস পাঠিয়েছে। এখনও তার জবাব দেয়নি ও' বলেন কুমার।

প্রসঙ্গত উল্লেখ্য, দৃশ্যম ৩-এ অক্ষয় খান্নার বদলে সেই চরিত্রে বদলি হিসাবে জয়দীপ আহলাওয়াতকে সই করানো হয়েছে। জয়দীপকে অক্ষয়ের থেকে বেশি ভাল অভিনেতা এবং অনেক ভাল মানুষ হিসাবেও দাবি করেন কুমার। শেষমেশ যাই হোক 'ধুরন্ধর'-র সাফল্যের পর এই ঘটনায় যে অক্ষয় ফের একবার শিরোনামে, তা কিন্তু বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
Arijit Singh: 'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের
'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget