এক্সপ্লোর

Alia Bhatt: 'আমার মুখ পক্ষাঘাতগ্রস্ত? পাগল হয়ে গিয়েছেন আপনারা?' রাগে ফেটে পড়লেন আলিয়া

Alia Bhatt on Trolling: 'আমি বোটক্স করিয়েছি এবং সেটা ভুল হয়েছে, আমার হাসি বেঁকে গিয়েছে এইরকম দাবি করে সোশ্যাল মিডিয়ায় যা যা ভিডিও আর ছবি প্রকাশ্যে আসছে, সেগুলো তো ভয়াবহ' বিস্ফোরক আলিয়া

কলকাতা: বোটক্স করাতে গিয়ে নাকি ভুল হয়ে গিয়েছে? আর সেই কারণেই বেঁকে গিয়েছে আলিয়া ভট্টের (Alia Bhatt) মুখ আর হাসি! এমনকি তাঁর কথা বলার ধরণও অদ্ভুত! সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আসতে থাকা ভাইরাল ভিডিও আর বিভিন্ন লেখা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় কার্যত ফেটে পড়লেন আলিয়া ভট্ট। তাঁর কথাবার্তা নিয়ে, হাসি নিয়ে যে চূড়ান্ত ট্রোলিংয়ের স্বীকার হচ্ছিলেন তিনি, তার কড়া জবাব দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। কী লিখলেন আলিয়া? 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লম্বা পোস্ট করে আলিয়া লিখেছেন, 'যাঁরা বোটক্স বা কসমেটিক যে কোনও রকম সার্জারি করিয়েছেন, তাঁদের বিচার করছি না। প্রত্যেকের শরীরের ওপর তাঁদের নিজস্ব অধিকার রয়েছে। কিন্তু আমি বোটক্স করিয়েছি এবং সেটা ভুল হয়েছে, আমার হাসি বেঁকে গিয়েছে এইরকম দাবি করে সোশ্যাল মিডিয়ায় যা যা ভিডিও আর ছবি প্রকাশ্যে আসছে, সেগুলো তো ভয়াবহ। মানুষের মুখ নিয়ে এই ধরণের বিচার অসহনীয়। আপনারা আবার আমার মুখে বদলে যাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাও খুঁজে বের করে ফেলেছেন! আপনারা বলছেন, আমার মুখের একদিকে পক্ষাঘাত হয়েছে! মজা করছেন আমার সঙ্গে! এই ধরণের দাবির কোনও প্রমাণ রয়েছে আপনাদের কাছে?' আলিয়ার লেখার ভাষাই বলে দেয়, তিনি এই বিষয়ে কতটা আহত হয়েছেন মানসিকভাবে? 

আলিয়া আরও লিখছেন, 'সবচেয়ে বড় কথা, নতুন প্রজন্মের যাঁরা এগুলো পড়ছেন, দেখছেন, তাঁরা কী প্রভাবিত হচ্ছেন না? আপনি তো ইচ্ছাকৃতভাবে তাঁদের মাথায় আরও বেশি করে খারাপ অর্থহীন সব ধারণা পুরে দিচ্ছেন। এক মুহূর্তের জন্য ভাবুন তো, মেয়েদের তাঁদের প্রত্যেকটা শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের জন্য বিচার করা হয়। এগুলো তো বিষক্রিয়ার মতো। প্রত্য়েকটা মানুষ যেমন, তাঁদের মতো করেই নিজেদের উপভোগ করা উচিত। সবচেয়ে দুঃখের বিষয় কী জানেন, এই জাজমেন্টটা আসে আরেকজন মহিলার কাছ থেকেই।' সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন আলিয়া।

 

আরও পড়ুন: Sushant Singh Rajput: ৪ বছর পরে স্বস্তি, সুশান্ত সিংহ রাজপুতের মামলায় রিয়া ও তাঁর পরিবারকে নির্দোষ ঘোষণা করল সুপ্রিম কোর্ট

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget