এক্সপ্লোর

Ranbir-Alia: ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল? একে অপরের থেকে চোখ সরছে না রণবীর-আলিয়ার

সম্প্রতি নেট মাধ্যমে 'ব্রহ্মাস্ত্র' ছবি থেকে রণবীর কপূর ও আলিয়া ভট্টের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় লোহার গেট। তার একদিকে দাঁড়িয়ে রয়েছেন রণবীর কপূর। অন্যদিকে আলিয়া ভট্ট।

মুম্বই: আর কিছুদিন পরই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে রিয়েল লাইফ জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)। বেশ কিছু বছর ধরে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। 'ব্রহ্মাস্ত্র' ছবির হাত ধরে দুজনকে একসঙ্গে রুপোলি পর্দাতেও দেখতে পাবেন দর্শক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রণবীর কপূর ও আলিয়া ভট্টের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটি 'ব্রহ্মাস্ত্র'-র একটি দৃশ্যের। যেখানে একে অপরের থেকে দিকে বিভোর হয়ে তাকিয়ে রয়েছেন দুই তারকা। আর দুই অভিনেতার এই ছবি দেখে নেট নাগরিকদের মনও রোম্যান্টিকতায় ভরে গিয়েছে।

সম্প্রতি নেট মাধ্যমে 'ব্রহ্মাস্ত্র' ছবি থেকে রণবীর কপূর ও আলিয়া ভট্টের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি বড় লোহার গেট। তার একদিকে দাঁড়িয়ে রয়েছেন রণবীর কপূর। অন্যদিকে আলিয়া ভট্ট। দুজনেই দুজনের দিকে বিভোর দৃষ্টিতে চেয়ে রয়েছেন। গেটের উপর রাখা রণবীরের হাতে হাত রেখেছেন আলিয়া। রণবীর-আলিয়ার এই ছবি ভ্যালেন্টাইন্স ডে-র আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। নেট নাগরিকরা দুই তারকার এমন ভালোবাসায় ভরা ছবি দেখে খুশিতে ডগমগ। তাঁরাও কমেন্টে দুই তারকাকে ভালোবাসা জানিয়েছেন। 

আরও পড়ুন - Valentine Week 2022: কিস ডে-তে বিগ বি-র সঙ্গে বিশেষ ছবি পোস্ট আদনান সামির

'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর কপূরের অভিনীত চরিত্রের নাম শিবা। এবং আলিয়া ভট্টের অভিনীত চরিত্রের নাম ইশা। শিবা আর ইশার রোম্যান্টিক মুহূর্তের ছবি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'খুব মিষ্টি'। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শিবা আর ইশা রুপোলি পর্দায় জাদু তৈরি করতে চলেছে।' 

প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার জুটিতে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। বেশ কয়েক বছর আগে থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। মাঝে করোনা পরিস্থিতির কারণে কিছুটা থমকে যায়। জানা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাবে। এই ছবিতে রণবীর কপূর আলিয়া ভট্ট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুনের মতো তারকাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget