এক্সপ্লোর

Alia Ranbir Marriage: রণবীর-আলিয়ার রিসেপশন সম্পর্কে বিশেষ তথ্য দিলেন নীতু কপূর

জানা যাচ্ছিল, মুম্বইয়ের তাজ প্যালেসে বসতে চলেছে রণবীর-আলিয়ার রিসেপশন। কারা কারা উপস্থিত থাকবেন রিসেপশন পার্টিতে? তা নিয়ে চলছে নানা জল্পনা। তারইমাঝে রিসেপশনের বিশেষ খবর দিলেন রণবীর কপূরের মা নীতু কপূর।

মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে থেকে রিসেপশনের নানা খবর ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরা। নানা জল্পনা কল্পনার পর অবশেষে গতকাল বিয়ের পিঁড়িতে বসেছেন দুই তারকা। ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তাঁরা। দুই পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয় ছাড়াও হাতে গোনা কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন রণবীর-আলিয়ার বিয়েতে। তাতেই যেন চাঁদের হাট বসেছিল কপূর বাড়িতে। তার অন্যতম কারণ, দুই পরিবারের বেশিরভাগ সদস্যই তো বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছেন। বিয়ে মিটলেও মেটেনি এখনও রিসেপশন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, মুম্বইয়ের তাজ প্যালেসে বসতে চলেছে রণবীর-আলিয়ার রিসেপশন। কারা কারা উপস্থিত থাকবেন হাই ভোল্টেজ এই রিসেপশন পার্টিতে? তা নিয়ে চলছে নানা জল্পনা। তারইমাঝে রিসেপশনের বিশেষ খবর দিলেন রণবীর কপূরের মা নীতু কপূর।

রণবীর-আলিয়ার রিসেপশন প্রসঙ্গে নীতু কপূর-

রণবীর কপূরের বান্দ্রার বাড়ি 'বাস্তু'তে বসেছিল বিয়ের আসর। বিয়ে শেষে সদ্য বিবাহিত দম্পতি রণবীর-আলিয়া ছাড়াও সংবাদমাধ্যমের সামনে আসেন নীতু কপূর, ঋদ্ধিমা কপূর সাহানি প্রমুখরা। সেখানেই যখন রিসেপশনের কথা জিজ্ঞাসা করা হয়, নীতু কপূর বলেন, 'আপনারা সকলে ভালো থাকুন। আলিয়া এবং রণবীরের জন্য খুশি প্রার্থনা করুন। সব হয়ে গিয়েছে। এবার আপনারা বিশ্রাম নিন।' নীতু কপূরের কথা অনুযায়ী আন্দাজ করা হচ্ছে যে, রণবীর-আলিয়ার কোনও রিসেপশন (Ranbir Alia Reception) পার্টি হচ্ছে না। যদিও সময় উত্তর দেবে।

আরও পড়ুন - Alia Bhatt Updates: রণবীরের ঘরণী হতেই বদলে গেল আলিয়ার ইনস্টাগ্রাম ডিপি

প্রসঙ্গত, গতকাল রণবীর-আলিয়ার বিয়েতে হাজির ছিলেন পাত্র ও পাত্রীর দুজনেরই খুব কাছের মানুষ, পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর। বিয়ের অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন কর্ণ। ক্যাপশনে লিখলেন, 'এমন সব দিনের জন্যই তো বেঁচে থাকা... যেখানে পরিবার, ভালবাসা এবং পরম আবেগের সবচেয়ে সুন্দর মিশ্রণ রয়েছে... উচ্ছ্বসিত এবং হৃদয় ভালবাসায় পরিপূর্ণ... আমার প্রিয় আলিয়া, জীবনের খুব সুন্দর একটি পদক্ষেপ নিয়েছ তুমি এবং আমার ভালবাসা আশীর্বাদ তোমার সঙ্গে সবসময় আছে... রণবীর!!! তোমাকে খুব ভালবাসি... এখন এবং সবসময়! তুমি এবার আমার জামাই হলে... শুভেচ্ছা এবং খুশি থাকো আজীবন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget