এক্সপ্লোর

A R Rahman Birthday: রাত্রি ২টো পর্যন্ত অপেক্ষা করিয়েছিলেন শিল্পীকে! গভীর রাত ছাড়া সুর বসে না রহমানের

A R Rahman: একটি ছবিতে গানের জন্য পরিচালক সুভাষ ঘাইয়ের (Subhas Ghai) নির্দেশে একবার এ আর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল অলকা ইয়াগ্নিকের। আর সেদিন তাঁদের অপেক্ষা করতে হয়েছিল টানা ৫ ঘণ্টা।

কলকাতা:  জ্ঞান হওয়া থেকেই যেন তাঁর জীবন জড়িয়ে গিয়েছিল সঙ্গীতের সঙ্গে। বাবা ছিলেন তামিল সঙ্গীত পরিচালক। মাত্র ৪ বছর বয়স থেকেই বাবার স্টুডিওতে কি-বোর্ড বাজাতে শুরু করেন তিনি। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়ে বদলে যায় তাঁর জীবন। সংসারে আর্থিক অনটন, বাবার বাদ্যযন্ত্র ভাড়া দিয়েই পেট চলত তাঁদের। কিছুদিন পর সংসার চালাতে নিজেই কাজ শুরু করেন তিনি, সেই থেকেই গানকে পেশা করে নিয়েছিলেন এ আর রহমান (A R Rahman)। আর তারপর সেই গান, সেই সুরের সাধনাই তাঁকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। অনেকেই বলেন মাঝরাতে কাজ করতেই ভালবাসেন রহমান, তাঁর কাজের ধরনই তাই। আর এই প্রসঙ্গেই সুরকারের জন্মদিনে সঙ্গীতশিল্পী অলকা ইয়াগ্নিক জানান তাঁর এক মজার অভিজ্ঞতার কথা।

একটি ছবিতে গানের জন্য পরিচালক সুভাষ ঘাইয়ের (Subhas Ghai) নির্দেশে একবার এ আর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল অলকা ইয়াগ্নিকের। কল টাইম ছিল রাত্রি ৯ টা। সুভাষ এবং অলকা দুজনেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিলেন সময়মত। কিন্তু রহমানের দেখা নেই। রাত বাড়তে থাকে। শেষে গভীর রাতে ২টো নাগাদ এসে উপস্থিত হন এ আর রহমান। আর মশার কামড়ে তখন হিমসিম খাচ্ছেন দুজনে।

অলকা এ প্রসঙ্গে জানান, 'তাল' (Taal) ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন এ আর রহমান আর তাঁর সুরেই গান গাওয়ার কথা ছিল অলকার। সেবারই টানা ৫ ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন এ আর রহমান। রাত বাড়তে থাকলে সুভাষ ঘাইকে ফোন করে তিনি বলেছিলেন তাঁর গলা এবার হয়ত আর কাজ করবে না। আর তারপরেই হাজির হন এ আর রহমান (A R Rahman)। তাঁকে দেখে মনে হচ্ছিল তিনি যেন এই সদ্য ঘুম থেকে উঠে এলেন। কাজের একেবারে তুঙ্গে ছিলেন তিনি। মুখে সবসময় হাসি লেগেই আছে। 'তাঁর সামনে বসে তাঁকে দেখে একটা অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি হচ্ছিল', বলেন অলকা।

তারপর শুরু হয় গানের পালা। দু-তিনবার গান গাওয়ার পরে নতুন করে সুর সাজিয়ে গাইতে বলেন এ আর রহমান। রাত তখন তিনটে পেরিয়ে গিয়েছে। শেষে ভোর চারটের সময় সেই গান রেকর্ড হয়। চারিদিকে কোনও শব্দ ছিল না, লোকজনের আওয়াজ ছিল না, ফোন বেজে উঠছিল না। নিবিড় শান্তি।

আরও পড়ুন: Tanishaa Mukherji: বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তনিশা, কী বললেন তিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
Shabana Azmi: অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
অসুস্থ হয়ে গৃহবন্দি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ছাত্রছাত্রীদের কী বার্তা পাঠালেন শাবানা আজমি?
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR দায়ের!
Rakhi Sawant: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই, রাস্তায় নাচ রাখী সবন্তের! বিলি করলেন উপহার

ভিডিও

BJP Government in West Bengal: কল্যাণীর পর কৃষ্ণনগর, ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget