এক্সপ্লোর

Allu Arjun: জেলেই কাটল রাত, সকালে পিছনের গেট দিয়ে বেরলেন অল্লু অর্জুন! কেন?

Allu Arjun Released: শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত।

নয়া দিল্লি: ৪৮ ঘণ্টার দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কারাবাস থেকে মুক্তি পেলেন অল্লু অর্জুন। শনিবার ভোরেই জেল থেকে মুক্তি পেলেন তিনি। যদিও জেলের সামনে দিয়ে বেরতে দেখা যায়নি, বরং জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে যান দক্ষিণী সুপারস্টার। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত। পরে হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। 

এদিন সকালে অভিনেতার বাবা অল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডি আসেন জেলে। এদিকে অল্লুর 'পুষ্পা' খ্যাত স্টারের আইনজীবী অশোক রেড্ডি সাফ জানান যে অভিনেতার গ্রেফতারি 'অবৈধ' ছিল। অন্তর্বর্তী জামিন পেয়ে যাওয়ার পরেও অভিনেতাকে কেন রাতে জেল থেকে ছাড়া হল না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী। তিনি এও জানান, হাই কোর্টের নির্দেশের কপি রাতেই জেল কর্তৃপক্ষ হাতে পেয়েছিল। তা সত্ত্বেও নানা অজুহাত দিয়ে অল্লু অর্জুনকে ছাড়া হয়নি। ফলে রাতে জেলে থাকতে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে। এর বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে, জানান অল্লুর আইনজীবী। 

হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে এক মহিলার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। আর এবার এই ঘটনায় অভিনেতাকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ।                       

আরও পড়ুন, একটা ডিম ১২ টাকা, নতুন আলুর দাম ১০০ টাকার উপরে, অশান্ত বাংলাদেশে বাজারদর শুনলে পিলে চমকাবে

হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। অল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তাঁর টিমের বিরুদ্ধে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget