এক্সপ্লোর

Amir Khan: প্রেম নিয়ে আর লুকোচুরি নয়, গৌরীর হাতে হাত রেখেই প্রকাশ্যে এলেন আমির

Amir Khan News: এর আগেই আমির জানিয়েছিলেন, বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না।

কলকাতা: প্রথম আলাপ করানোর সময় প্রেমিকার ছবি তুলতে বারণ করেছিলেন আমির খান (Amir Khan)। তাঁর কথার মান্যতা দিয়েই প্রথমবার তাঁর প্রেমিকা গৌরী স্প্রাতের ছবি তোলা হয়নি। তবে আর রাখঢাক করতে চান না আমির খান। এবারে একেবারে প্রেমিকার হাতে হাত রেখেই দেখা গিলেন তিনি। চিনের একটি অনুষ্ঠানে প্রেমিকা গৌরীর সঙ্গে গিয়েছিলেন তিনি। সেখানে একেবারে একে অপরের হাতে হাত রেখেই পাপারাৎজিদের সামনে ধরা দিলেন তাঁরা। 

এদিন আমিরের পরণে ছিল কালো পাঞ্জাবি। সঙ্গে কালো কাজ করা শাল। অন্যদিকে গৌরী বেছেছিলেন আকাশী ফুলেল সিফন শাড়ি। সঙ্গে ভারি হার ও চোখে চশমা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পরে আমির ও তাঁর প্রেমিকার ছবি। বর্তমানে আমিরের বয়স ৬১ বছর। অন্যদিকে গৌরীর বয়স ৪৬ বছর। এক পুত্রসন্তানের মা গৌরী। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একত্রবাস করছেন আমির ও গৌরী। তাঁরা নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ভেবেছেন। তবে এখনই তাঁরা বিয়ে করবেন কি না সেই বিষয়ে মুখ খোলেননি আমির বা গৌরী কেউই। 

এর আগেই আমির জানিয়েছিলেন, বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না। তাঁর কাছে আমির একজন সাধারণ মানুষ। আর প্রেমিকার এই সারল্যই টেনেছিল আমিরকে। অভিনেতার অভিনীত খুব কম ছবিই দেখেছেন গৌরী। এর মধ্যে রয়েছে 'দঙ্গল' ও 'লগান'। গৌরী নাকি বলিউডের সঙ্গেও তেমন অভ্যস্থ নন। তবে আমিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে গৌরী ধীরে ধীরে অভ্যস্থ হচ্ছেন বলিউডের সঙ্গে। ইতিমধ্যেই আলাপ সেরে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) সঙ্গেও। আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমির এদিন এও স্পষ্ট করেই জানিয়ে দেন যে তিনি ও গৌরী একত্রবাস করছেন।
 
গত দেড় বছর থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে গৌরীর সঙ্গে নাকি আমিরের নতুন পরিচিতি নয়। ২৫ বছর আগে দেখা হয়েছিল তাঁদের। সেই থেকেই চেনাজানা। তবে ফের যখন এত বছর পরে তাঁদের দেখা হল, তখন বদলে গিয়েছে সমস্ত পরিস্থিতিই। আমির জানান, তিনি আর গৌরী এখন বাবা মা হয়ে গিয়েছেন। তাঁদের ওপর সন্তানদের দায়িত্ব রয়েছে। তবুও তাঁরা একসঙ্গে থাকা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget