এক্সপ্লোর

Amitabh Bacchan: অস্ত্রোপচার সফল, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ, ঠিক কী হয়েছিল তাঁর?

Amitabh Bacchan Health Update: আজ সকালেই মায়ানগরী থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর। শোনা যায়, তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে

কলকাতা: আজ সকালে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্বভাবতই উদ্বিগ্ন হয়েছিলেন তাঁর হাজার হাজার অনুরাগীরা। প্রিয় অভিনেতা ঠিক কী হয়েছে, কতটা গুরুতর তাঁর শারীরিক অবস্থা, এই প্রশ্নই ঘুরছিল সবার মনে। তবে, সকালে হাসপাতালে ভর্তি হয়েও, রাতে বাড়ি ফিরে এলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ঠিক কী হয়েছিল 'শাহেনশাহ'-র?

আজ সকালেই মায়ানগরী থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর। শোনা যায়, তাঁকে ভর্তি করা হয় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। তবে, আজ রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অমিতাভ। ফিরে এসেছেন জলসায়। বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি। সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে। পরিবারের তরফে জানানো হয়েছিল, তেমন গুরুতর কিছু হয়নি অমিতাভের। বেশ কিছু টেস্ট ও একাধিক রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেগুলি হয়ে যাওয়ার পরেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। 

তবে হাসপাতাল সূত্রে খবর, একটি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে মিস্টার বচ্চনের। অ্যাঞ্জিওপ্লাস্টি সাধারণত ব্যবহার করা হয়, শরীরের কোনও শিরায় যদি রক্ত জমাট বেঁধে যায়, সেটিকে ফের স্বাভাবিক করার জন্য। সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি হয় হার্টের কোনও ভেনে রক্ত জমাট বেঁধে গেলে তা স্বাভাবিক করে তোলার জন্য। তবে কেবল হার্টে নয়, গোটা শরীরে রক্ত চলাচল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পায়ের একাধিক শিরা-ধমনীও। জানা যাচ্ছে, অমিতাভ বচ্চনের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বটে, তবে তা হার্টের কোনও শিরা-উপশিরায় নয়, পায়ের ধমনীতে। যেহেতু অ্যাঞ্জিওপ্লাস্টি মাইক্রো-সার্জারির ধাঁচে হয়, তাই সুস্থ হয়ে ওঠাটাও হয় তাড়াতাড়িই। জানা যাচ্ছে, পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করে, সেইদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেতাকে। সঠিকভাবেই হয়ে গিয়েছে অস্ত্রোপচার। তবে এখন বাড়িতেই বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ট্যুইট করেছিলেন অমিতাভ বচ্চন। সেখানে লেখা রয়েছে, 'চিরকালের জন্য কৃতজ্ঞ'। অনেকেই এই ট্যুইট দেখে মনে করছেন, অমিতাভ বচ্চনের অস্ত্রোপচার সফল হয়েছে। যে অনুরাগীরা তাঁর জন্য প্রার্থনা করছিলেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ অভিনেতা। সেই ট্যুইটেও তামাম ভক্তকূল অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

আরও পড়ুন: Sourav Ganguly: 'দাদাগিরি' এবার হাতের মুঠোয়! সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে এলেন বিশেষ ডাকটিকিট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget