এক্সপ্লোর

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য

Amitabh Bachchan's Ayodhya Land: অযোধ্যায় জমি কিনতে গভীর রাতে ফোন রিয়েল এস্টেট সংস্থার মালিককে। রামমন্দিরের কাছে কত জমি কিনেছেন অমিতাভ বচ্চন?

নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে চাঁদের হাট বসেছিল। বলিউডের ছোট-বড় তারকাদের উপস্থিতি নজর কেড়েছিল রীতিমতো। শিল্পপতি অনিল আম্বানি এবং ছেলে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে অনুষ্ঠানে শামিল হন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনও। তবে শুধু রামমন্দিরের উদ্বোধনেই যাননি, মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় জমিও কেনেন তিনি, তাও আবার রাতারাতি। (Amitabh Bachchan's Ayodhya Land)

অযোধ্যায় অমিতাভের জমি কেনার কাহিনি সম্প্রতি খোলসা করেছেন রিয়েল এস্টেট সংস্থা The House of Abhinandan Lodha-র CMD অভিনন্দন লোধা। ব্যক্তিগত ভাবে তাঁকে ফোন করেন অমিতাভ, অযোধ্যায় জমি জোগাড় করে দিতে বলে জানিয়েছেন তিনি। Hindustan Times-কে দেওয়া সাক্ষাৎকারে সেই কথোপকথনের খুঁটিনাটি তুলে ধরেন অভিনন্দন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। (Amitabh Bachchan Bought Ayodhya Land)

অভিনন্দন জানিয়েছেন, ২০২৩ সালের ঘটনা। তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। সেই সময় রাত ৩টের সময় অমিতাভ ফোন করেন তাঁকে। অভিনন্দনের কথায়, “বেশ কয়েকটি মিসড কল ছিল। একটি মেসেজও এসেছিল যে, ‘আমি অমিতাভ বচ্চন। সময় বলে কল ব্যাক করবেন প্লিজ’। আমি তো উঠে দাঁড়িয়েই পড়ি। ওঁকে ফোন করি আমি। উনি বলেন, ‘অভিনন্দনজী, আমি উত্তরপ্রদেশের লোক। অযোধ্যায় জমি কিনতে চাই’। আমি জানিয়ে দিই, অবশ্যই আপনাকে জমি জোগাড় করে দেব।” 

আরও পড়ুন: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে

জমির ডিল কী করে হয়, তাও খোলসা করেন অভিনন্দন। জানান, দাম ঠিক হয়ে যাওয়ার এক দিন পরই টাকা পাঠিয়ে দেন অমিতাভ। তিনি বলেন, “আমি ওঁকে লিখি যে, ‘আপনার সঙ্গে কী করে দরাদরী করব’? উনি বলেন,  ১৫০০ স্কোয়্যার ফুটের জমি কিনতে চান। আমি জানাই ১৫ কোটির মতো দাম পড়বে। পরদিনই ১৫ কোটি টাকা পাঠিয়ে দেন উনি।”

অযোধ্যায় অমিতাভের যথেষ্ট সম্পত্তিই রয়েছে। ‘দ্য সরযূ প্রজেক্টে’ প্রথম জমি কেনেন। এর পর বাবা ‘হরিবংশ রাই বচ্চন মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ৫৪৪৫৪ স্কোয়্যার ফুটের একটি প্লট কেনেন তিনি, রামমন্দির থেকে যার দূরত্ব মেরেকেটে ১০ কিলোমিটার। চলতি বছরের মার্চ মাসেই তিহুরা মাঝায় ৩৫ কোটি টাকার বিনিময়ে ২.৬৭ একরের একটি জমির মালিকানা হস্তান্তরিত হয় তাঁর নামে।

আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী

অমিতাভের পাশাপাশি, অযোধ্যায় জমি কিনেছেন রণবীর কপূরও। ৩.৩১ কোটি টাকার  বিনিময়ে ২১৩৪ স্কোয়্যার ফুটের একটি জমি তাঁর হাতে ওঠে। ২০২৬ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হয়, যেখানে রণবীর, তাঁর স্ত্রী আলিয়া ভট্টও উপস্থিত ছিলেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Advertisement

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget