এক্সপ্লোর

দুই কন্যার প্রতি আবেগঘন বার্তা অনিল কপূরের

সম্প্রতি অনিল কপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুই মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন। বিয়ে হয়ে যাওয়ার পর দুই মেয়েই তাঁর থেকে দূরে থাকেন। আর তাই মেয়েদের খুবই মিস করছেন

মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কপূর (Anil Kapoor)। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন। একজন বিশিষ্ট অভিনেতা ছাড়াও অনিল কপূরের আরও একটা পরিচয়, তিনি দুই কন্যা সন্তানের পিতাও। অনিল কপূরের বড় মেয়ে সোনম কপূর (Sonam Kapoor) বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। আর ছোট মেয়ে রিয়া কপূর (Rhea Kapoor) বাবা এবং দিদির মতো ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পিছনেই থাকতে বেশি পছন্দ করেছেন। বেশ কিছু ছবি ইতিমধ্যেই প্রযোজনা করে ফেলেছেন রিয়া কপূর। ফলে দুই বোনই নিজের নিজের মতো করে বলিউডে প্রতিষ্ঠিত। 

সম্প্রতি অনিল কপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুই মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন। বিয়ে হয়ে যাওয়ার পর দুই মেয়েই তাঁর থেকে দূরে থাকেন। আর তাই মেয়েদের খুবই মিস করছেন অনিল কপূর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুই মেয়ের ছবি পোস্ট করে অনিল কপূর লিখেছেন, 'আমি তোমাদের দুজনকেই রোজ মিস করি। কিন্তু আজ যেন একটু বেশিই মিস করছি।'

আরও পড়ুন - Shilpa Shetty Update: দীপাবলির মিটতেই কোথায় বেড়াতে গেলেন শিল্পা শেট্টি?

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন 'মিস্টার ইন্ডিয়া' অভিনেতা। তার মধ্যে দুই মেয়ের ছোটবেলার ছবি পোস্ট করেছেন 'নায়ক' অভিনেতা অনিল কপূর। আবার একটি ছবিতে দুই মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে একেবারে সাবেকি পোশাকে মেয়েদের সঙ্গে দেখা যাচ্ছে অনিল কপূরকে। 'লমহে' অভিনেতা অনিল কপূরের এমন হৃদয় বিদারক পোস্ট দেখে কমেন্ট না করে থাকতে পারেননি কেউ। সাধারণ অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা এদিন তাঁর পোস্টে কমেন্টে ভালোবাসা জানিয়েছেন। 

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ঋষি কপূরের স্ত্রী এবং বলিউড অভিনেত্রী নীতু কপূর এদিন অনিল কপূরের পোস্টে কমেন্টে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও ছবি নির্মাতা জোয়া আখতার থেকে অন্যান্য বলি তারকারা ভালোবাসা জানিয়েছেন। 

প্রসঙ্গত, 'দিন ধড়কনে দো' অভিনেতা অনিল কপূরকে শেষবার বিক্রমাদিত্য মোতওয়ানের 'একে ভার্সেস একে'-তে দেখা গিয়েছিল। যা সম্প্রচারিত হয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। খুব শীঘ্রই তাঁকে আগামী ছবি 'যুগ যুগ জিও'-তে দেখা যেতে চলেছে। ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হওয়া এই ছবি পরিচালনা করেছেন রাজ মেহতা। অনিল কপূরের সঙ্গে এই ছবিতে দেখা যাবে বরুণ ধবন, কিয়ারা আডবাণী, নীতু কপূর, মনীষ পল এবং প্রযক্তা কোহলিকে।ো

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget