এক্সপ্লোর

Anirban Bhattacharya: টাকা বা ক্ষমতা থাকলেই শক্তিশালী, বাকিরা মুরগী! এই অবস্থার এখনও কোনও পরিবর্তন হয়নি

HooliGaanIsm: যখন 'দেশু7'-এ অনির্বাণ থাকছেন কি না, সেই জল্পনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে, তখন হঠাৎ অনির্বাণ পোস্ট করলেন, 'পৃথিবীটা ভাল লোকেদের নয়'। এই বিভ্রান্তি তৈরিটা কী ইচ্ছাকৃত নাকি কাকতালীয়?

কলকাতা: 'পৃথিবীটা ভাল লোকেদের নয়'। অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)-র হঠাৎ এই পোস্টে নড়েচড়ে বসেছিল নেটপাড়া। হঠাৎ এই পোস্টে অনেকেই মনে করেছিলেন, অনির্বাণ বোধহয় বর্তমান পরিস্থিতি, টলিউডের অন্তর্দ্বন্দ্ব এই সমস্ত কিছু প্রসঙ্গেই পরোক্ষে কিছু বার্তা দিতে চেয়েছেন। কিছু পরে স্পষ্ট হয় সবটা। বার্তা তিনি দিতে চেয়েছেন বটে, তবে কেবল তিনি নন, তাঁর গোটা গানের দল। 'হুলিগানইজম' (HooliGaanIsm)। 'পৃথিবীটা ভাল লোকেদের নয়' আসলে 'হুলিগানইজম'-এর নতুন গান!

আজই মুক্তি পেয়েছে 'হুলিগানইজম'-এর নতুন গানের মিউজিক ভিডিও। গানের সঙ্গে গল্প বলার যে ধারা 'হুলিগানইজম' তৈরি করেছে ইতিমধ্যেই, তাও এই ভিডিওতে রয়েছে স্বমহিমায়। কিন্তু কবে, কীভাবে হল এই গানের শ্যুটিং? এবিপি লাইভ বাংলাকে অনির্বাণ বললেন, 'যেভাবে 'পূজার গান', 'বদলাবে গতিপথ'-এর শ্যুটিং হয়েছে। সেইভাবেই। এই গানটা শ্যুট করা হয়েছে ডিসেম্বরে। বর্ধমান আর কলকাতা, এই ২টো জায়গা মিলিয়ে শ্যুটিং হয়েছে।'

'পৃথিবীটা ভাল লোকেদের নয়' কী বর্তমান পরিস্থিতিকে মাথায় দেখেই মুক্তি দেওয়া নাকি পূর্বনির্ধারিত শিডিউল মেনেই? অনির্বাণ বলছেন, 'আমাদের তো বিভিন্ন স্বাদের গান। 'মেলার গান' একটা স্বাদের গান। 'পূজার গান' পুজো উপলক্ষ্যে তৈরি করা গান। 'বদলাবে গতিপথ' অন্য স্বাদের গান। 'পৃথিবীটা ভাল লোকেদের নয়' আবার সম্পূর্ণ আলাদা স্বাদের... আমাদের পরিকল্পনাই ছিল যে একটা নির্দিষ্ট বিরতি নিয়ে নিয়ে আমরা গানগুলো মুক্তি দেব। এই বছরটা জুড়ে আমাদের আরও নানা স্বাদের গান দর্শকেরা শুনতে পাবেন। এই গানটা লেখা এবং কম্পোজ় করা অনেক আগে। প্রাথমিকভাবে গানটি তৈরি হয়েছিল, তারপরে স্টুডিওতে গিয়ে নতুন করে রেকর্ড করি। সেটা পছন্দ হলে, তারপরে শ্যুট হয়.... ।


Anirban Bhattacharya: টাকা বা ক্ষমতা থাকলেই শক্তিশালী, বাকিরা মুরগী! এই অবস্থার এখনও কোনও পরিবর্তন হয়নি

 

একটু থেমে অনির্বাণ বললেন, 'দেখুন, 'পৃথিবীটা ভাল লোকেদের নয়' এবং 'টাকার জালে ফেঁসে গিয়ে বুঝতে পারছি তখন... আমায় বোকা বানিয়ে দিল এই দুনিয়া..' এই কথাটা তো চিরকালীন সত্য। এই কথাটা বলার জন্য নির্দিষ্ট কোনও সময় হয় না। পৃথিবীটা জুড়ে, সব ধরনের সমাজে যেটা চলছে... একটা পৃথিবী যেখানে শুধু ক্ষমতাশালীরাই নেতৃত্ব দেবে, যাদের ক্ষমতা বা টাকা রয়েছে, তারাই এই পৃথিবীর স্থায়ী বাসিন্দা বা শক্তিশালী লোক। যাদের নেই, তারা হয়ে যাচ্ছে মুরগী। যখন এই গানটা আমরা লিখেছিলাম, তখনই এই অবস্থা ছিল। এখনও এই অবস্থাই রয়েছে। বলা যেতে পারে, টাকার জালে ফেঁসে গিয়ে মুরগী হয়ে যাওয়া জীবনেরই একটা জীবনগীতি এটা।'

যখন 'দেশু7'-এ অনির্বাণ থাকছেন কি না, সেই জল্পনা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে, তখন হঠাৎ অনির্বাণ পোস্ট করলেন, 'পৃথিবীটা ভাল লোকেদের নয়'। এই বিভ্রান্তি তৈরিটা কী ইচ্ছাকৃত নাকি কাকতালীয়? অনির্বাণ বলছেন, 'এটা সত্যিই কাকতালীয়। আমাদের গান আজকেই মুক্তি পাবে, সেটা পূর্বপরিকল্পিত ছিল। একটা প্রচার তো শুরু করতেই হত। পরিকল্পনাটা এটাই ছিল যে, আমরা ওই কথাটা দিয়েই প্রথম পোস্টারটা প্রকাশ করব। ঘটনাচক্রে সেদিনই অনেকগুলো কথা উঠে আসে সংবাদমাধ্যমে। সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা আমাদের পরিকল্পনা মতোই চলেছিলাম। পোস্টের সময়ের সিদ্ধান্তটা আমাদের ডিজিট্যাল টিমের। আমি সরাসরি এগুলো দেখি না। কিন্তু সেদিন যে এই পোস্টারটা যাবে, সেটা আমি জানতাম।'

এই নিয়ে দ্বিতীয় গান মুক্তি পেল 'হুলিগানইজম'-এর চ্যানেল থেকে। অনির্বাণরা কী গানের প্রযোজনা এর পর থেকে নিজেদের হাতেই রাখতে চাইছেন? অভিনেতা-পরিচালক বলছেন, 'অবশ্যই। 'হুলিগানইজম' এখন স্বয়ংসম্পূর্ণ। এরপরে যা গান হবে, যা প্রযোজনা হবে, সেটা নিজেরাই করব। 'হুলিগানইজম'-এর চ্যানেল থেকেই আসবে। আমাদের লাইভ শো-তেও এই কথা বলি এখন। আমরা গান নিয়েই আরও নানা রকম কনটেন্ট তৈরি করার চেষ্টা করছি। পাশাপাশি, আমাদের ইউটিউব কমিউনিটিটাকে একটু বড় চেহারা দেওয়ার চেষ্টা করছি। হুলিগানইজম-কে যাঁরা পছন্দ করেন, এই বছরটা তাঁদের কাছে আমাদের ইউটিউব আআর অন্যান্য ডিজিট্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক রকমভাবে অনেক জিনিস পৌঁছে দিতে পারব বলেই মনে হয়।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget