এক্সপ্লোর

করোনা আক্রান্ত অনির্বাণ ভট্টাচার্য, রয়েছেন আইসোলেশানে

করোনা আক্রান্ত টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য। সম্প্রতি নতুন ছবি 'গোলন্দাজ'-এর প্রিমিয়ারে এসেছিলেন তিনি। এরপরেই অসুস্থ বোধ করেন তিনি। আপাতত বাড়িতেই আইসোলেশানে রয়েছেন অভিনেতা।

কলকাতা: করোনা আক্রান্ত টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য। সম্প্রতি নতুন ছবি 'গোলন্দাজ'-এর প্রিমিয়ারে এসেছিলেন তিনি। এরপরেই অসুস্থ বোধ করেন তিনি। আপাতত বাড়িতেই আইসোলেশানে রয়েছেন অভিনেতা। করোনা আক্রান্ত হলেও তিনি উপসর্গহীন।

অনির্বাণের বাড়ির কোনও সদস্যের শরীরে সংক্রমণ পাওয়া যায়নি। বাড়িতে নিজেকে আলাদা রেখেছেন অভিনেতা। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধও খাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে গোলন্দাজ। সেই ছবিতে ভার্গবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দর্শকদের প্রশংসাও পেয়েছেন তিনি। এই ছবির প্রিমিয়ারে আসার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে তাঁর রিপোর্ট।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন অনির্বাণ। বাড়ির কাছের একটি ক্লাবে কোভিড রিলিফ সেন্টার গড়ে তোলেন তিনি। অক্সিজেন পার্লারে দান করেন একটি অক্সিজেন কনসেনট্রেটরও। সেইসময় পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়রা মিলে একটি অক্সিজেন পার্লারের ব্যবস্থা করেছিলেন। করোনা আক্রান্ত হলে সাধারণত শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। হাসপাতালে বেড ফাঁকা না পেলে ওই অক্সিজেন পার্লারে গিয়ে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা ছিল। সেখানেই কনসেনট্রেটর দিয়েছিলেন অনির্বাণ।

সদ্য সিনেমাহলে মুক্তি পেয়েছেন অনির্বাণের নতুন ছবি 'মুখোশ'। সিনেমাহল খোলার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি। আগামীতে 'হইচই'-তে মুক্তি পেতে চলেছে অনির্বাণ পরিচালিত সিরিজ 'মন্দার'। এর মুখ্যভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে।

অন্যদিকে, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। যীশুর জন্য যে চরিত্র ভাবা হয়েছিল, অনির্বাণ সেই চরিত্রে অভিনয় করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে এই ছবিতে নতুন জুটি পেতে চলেছে টলিগঞ্জ। অনির্বাণের বিপরীতে পর্দায় অভিনয় করবেন পাওলি দাম। অনির্বাণের সঙ্গে এই প্রথম কাজ অভিনেত্রীর। নতুন ছবি নিয়ে উচ্ছসিত পাওলিও। এবিপি লাইভকে অভিনেত্রী বলেছিলেন, 'অনির্বানের সঙ্গে আমার এই প্রথম কাজ। আর এর আগে সৃজিতের সঙ্গে 'জুলফিকর'-এ কাজ করলেও ওখানে আমার ক্যামিও চরিত্র ছিল। এবার পুরোপুরিভাবে কাজ করব। প্রযোজক রানা সরকারের কথা হয়েছে ইতিমধ্যেই। ওঁর সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। চিত্রনাট্য পড়ে চরিত্রটা ভীষণ আকর্ষণীয় বলে মনে হয়েছে আমার। আগামী বছরের প্রথম থেকেই কাজ শুরু। অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন অভিজ্ঞতা সংগ্রহের।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget