এক্সপ্লোর

Ankush on Tollywood: 'শাহরুখ, প্রভাসের ছবি যদি পয়সা দিয়ে দেখি তাহলে...', বাংলা ছবির ব্যবসা নিয়ে অকপট অঙ্কুশ

Ankush Hazra: আজ মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'। আগামীকাল মুক্তি পাবে প্রভাসের 'সালার'

কলকাতা: এই প্রথম প্রযোজনায় পা রেখেছেন তিনি। আর তারপরে টলিউডের বিভিন্ন বিষয়, সমস্যা, অভ্যাস নিয়ে বারে বারে সরব হয়েছেন তিনি। অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আগামীকাল মুক্তি পাচ্ছে দুটি বাংলা ছবি, মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র 'কাবুলিওয়ালা' (Kabuliwala) ও দেবের 'প্রধান' (Pradhan)। আর এই দুই ছবির পোস্ট করে কেবল শুভেচ্ছাবার্তা নয়, নিজের এক সিদ্ধান্তের কথা জানালেন অঙ্কুশ। 

কী সেই পোস্ট? আজ সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি দুটি ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। ক্যাপশনে তিনি লিখেছেন, 'অনেক অনেক শুভকামনা রইল অসাধারণ এই দুটি বাংলা ছবির জন্য। আমি এই দুটি ছবি প্রিমিয়ারে নয়, পকেটের পয়সা খরচ করে দেখব। সিনেমাহলে, দর্শকদের মধ্যে বসেই। আসলে আমরা বাংলার বেশিরভাগ সেলিব্রিটিরা অন্য ভাষার ছবিগুলি দেখার জন্যই পকেটের পয়সা খরচ করি কারণ বাংলার ছবিগুলো তো প্রিমিয়ারে গিয়েও দেখা যায়। তাই রাজকুমার হিরানি, শাহরুখ খান, প্রভাসের ছবি যখন পয়সা খরচ করে দেখতে পারি, তখন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেব (Dev), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতাশঙ্কর (Mamata Shankar), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), অভিজিৎ সেন (Abhijit Sen)-এর ছবি টিকিট কেটে প্রেক্ষাগৃহতে গিয়েই দেখব। আমার সমস্ত প্রিয় মানুষদের অনেক অনেক শুভেচ্ছা।'

আজ মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি 'ডাঙ্কি' (Dunki)। আগামীকাল মুক্তি পাবে প্রভাসের 'সালার' (Salaar)। আর আগামীকালই মুক্তি পাচ্ছে বাংলার দুটি ছবি। হিন্দি ছবি যেহেতু সারা দেশে মুক্তি পায়, তাই বাংলাতেও অনেক সময় হল পেতে সমস্যা হয় বাংলা ছবির। এই বিষয়ে বারে বারেই সরব হয়েছেন বাংলার অভিনেতা, প্রযোজক ও পরিচালকেরা। আপাতত নিজের নতুন ছবি 'মির্জা' (Mirza)-র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ঈদেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনাও করছেন অঙ্কুশ। 

অভিনেতার এহেন পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই সাধুবাদ জানিয়েছেন অঙ্কুশের এই স্পষ্ট কথাকে। এর আগে, নিজের ছবি 'কুরবান' (Kurban) জনপ্রিয়তা পায়নি সেই কথা সোশ্যাল মিডিয়ায় দ্ব্যর্থহীনভাবে জানিয়েছিলেন অঙ্কুশ। এর পরে, টলিউডের এক প্রযোজকের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অঙ্কুশ। তবে 'কাবুলিওয়ালা' ও 'প্রধান' নিয়ে অঙ্কুশের এই পোস্টে মুগ্ধ হয়েছেন অনেকেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন: Mithun Chakraborty Exclusive: প্রথমে অফার ফিরিয়েছিলেন, পরে 'কাবুলিওয়ালা'-র চরিত্রে অডিশন দিয়ে সুযোগ পান মিঠুন!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget