এক্সপ্লোর

Ankush-Oindrila: প্রতিবার 'গিনিপিগ' হতে হয় অঙ্কুশকে? ঐন্দ্রিলার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেতা বললেন...

Social Media Post: বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। সেখানে দেখা যাচ্ছে বিছানায় বসে অঙ্কুশ, পাশে দাঁড়িয়ে তাঁকে চামচে করে কিছু একটা খাইয়ে দিচ্ছেন ঐন্দ্রিলা।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra Social Media Post)। নিজের ছবির প্রচারমূলক পোস্টের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পর্দার 'মির্জা' (Mirza)। আজ পোস্ট করে অঙ্কুশ বললেন তিনি নাকি বাড়ির 'গিনিপিগ' (Guinea Pig)! কেন বলুন তো?

বাড়িতে প্রতিবারই 'গিনিপিগ' হন অঙ্কুশ! কেন?

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অঙ্কুশ হাজরা। সেখানে দেখা যাচ্ছে বিছানায় বসে অঙ্কুশ, পাশে দাঁড়িয়ে তাঁকে চামচে করে কিছু একটা খাইয়ে দিচ্ছেন ঐন্দ্রিলা। আদুরে এই ছবি পোস্ট করে মজার ক্যাপশন লিখেছেন অভিনেতা। অঙ্কুশ লেখেন, 'যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই গিনিপিগ হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় 'কেমন লাগল?' আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি। নাঃ! Jokes apart ইনি রান্নাটি অসাধারণ করেন।'

মজার ছবিতে ভাল করে নজর রাখলে দেখা যাবে অঙ্কুশের পাশে নতুন রান্না চেখে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় তাঁদের পোষ্যও। সেই ঝলক নজর এড়ায়নি অঙ্কুশ-ঐন্দ্রিলার বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তীরও। কমেন্ট করে তিনি লেখেন, 'বাবলাকে দেখ!' অভিনেতার পোস্টে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরাও। অনেকেই চান তাঁরা দ্রুত বিয়ে সেরে ফেলুন। অনেকে আবার পরিবারের চারপেয়ে সদস্যকেও ভরিয়েছেন ভালবাসায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন: Goutam Halder on Social Media Troll: 'এই সমালোচনার ফলে আমার ও থিয়েটারের পরম প্রাপ্তি ঘটেছে বলে মনে করি', প্রতিক্রিয়া নাট্যকর্মী গৌতম হালদারের

অন্যদিকে কিছুদিন আগে গত ৯ অগাস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে তা নিয়েও একটি পোস্ট করেন তিনি। এই মাসের ৯ তারিখ, আরজি কর কাণ্ডের ১ মাস হওয়ার দিন এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি ছিল। বিচার মেলেনি আরজি কর কাণ্ডের। এই আবহেই অঙ্কুশ হাজরা একটি পোস্ট করে লেখেন, 'আর ভালো লাগছে না। মানুষ হিসেবে জন্ম নিয়ে গর্ব বোধ করব না ঘৃণা বোধ বুঝতে পারছি না। মেয়েটির মা বাবা বলেছেন ওঁরা একটি মেয়ে হারিয়েছেন কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে পেয়েছেন। এই ভাবনাটি যেন ভেঙে চুরমার না হয়ে যায়।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget