এক্সপ্লোর

Anupam-Prashmita Marriage: 'নতুন করে...' পথচলা শুরু, চার হাত এক হল অনুপম-প্রস্মিতার

Wedding Picture: ২ মার্চ, শনিবার, আইনি বিয়ে সারলেন দুই সঙ্গীতশিল্পী। অনুপম রায় ও প্রস্মিতা পাল। খানিক আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন দুই শিল্পী।

কলকাতা: এক হল চার হাত। দুই সুর আজ মিলেমিশে একাকার। একসঙ্গে পথচলার অঙ্গীকার দুই সঙ্গীতশিল্পী। বিয়ে সারলেন সঙ্গীত পরিচালক ও গায়ক অনুপম রায় (Anupam Roy) এবং গায়িকা প্রস্মিতা পাল (Prashmita Paul)। পোস্ট করলেন ছবি। (Wedding Picture)

বিয়ে সারলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল

বেশ কয়েক মাস ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে বিস্তর কাঁটাছেঁড়া। তিনি গায়ক ও সঙ্গীতশিল্পী অনুপম রায়। ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে সারেন। সেই থেকেই বাড়ে আলোচনার, সমালোচনার পরিধি। তবে এবার ফের শিরোনামে অনুপম রায়। কারণ এবার তিনি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। বিয়ে সারলেন শিল্পী। পাত্রী সঙ্গীত জগতেরই অপর পরিচিত নাম প্রস্মিতা পাল। 

দিন কয়েক আগেই হঠাৎই শোনা গিয়েছিল যে মার্চ পড়লেই নতুন জীবনে পা রাখবেন, 'লাভ বার্ডস'। গত প্রায় এক বছর ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। এবার সেই সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে বিয়ে সারলেন দু'জনে। ২ মার্চ, আজ, সন্ধ্যায় নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করলেন বিয়ের পরের ছবি। তসর রঙা পাঞ্জাবীর ওপরে গোলাপী সুতোর কাজ, পাশে নববধূ প্রস্মিতার পরনে গোলাপী রঙের বেনারসী। মাথায় খোঁপা, ফুল, হাতে মেহেন্দি, হালকা গয়না, হালকা মেকআপে সুন্দরী কনে প্রস্মিতা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

আরও পড়ুন: Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: ছেলের কথায় চোখের জলে ভাসলেন শিল্পপতি মুকেশ আম্বানি, অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, এটি তৃতীয় বিয়ে অনুপম রায়ের। এর আগে ২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম। অন্যদিকে প্রস্মিতার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ের কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী তিনি। অনুপমেরও মানসিকতা একই। আগে সম্পর্ক ভাঙলেও কেউই ভালবাসায় বিশ্বাস হারাননি। তাই তো ফের হাত ধরতে পেরেছেন একে অপরের। তাঁদের বিয়ে ভাঙা, বিয়ে হওয়া নিয়ে অজস্র সমালোচনা, কটাক্ষ সরিয়ে অবশ্য অনেক অনুরাগীই ভরিয়েছেন শুভেচ্ছা ও ভালবাসায়। অনুপম ও প্রস্মিতার আগামীর জন্য রইল শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
Nachiketa Chakraborty : কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
কেন ২১-এর মঞ্চে এলেন না নচিকেতা ? কে বারণ করেছে ? জানালেন নিজেই
Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget