এক্সপ্লোর

Anushka Sharma: 'চাকদহ এক্সপ্রেস' প্রস্তুতি, নেটে বোলিং অনুশীলন বিরাট ঘরনির

চোখে চশমা, খেলার পোশাক। নেটে বোলিং-এর অনুশীলন করছেন তিনি। কে? নাহ, বিরাট কোহলি নন, তিনি বিরাট ঘরনি। অনুষ্কা শর্মা (Anushka Sharma)।

মুম্বই: চোখে চশমা, খেলার পোশাক। নেটে বোলিং-এর অনুশীলন করছেন তিনি। কে? নাহ, বিরাট কোহলি নন, তিনি বিরাট ঘরনি। অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক 'চাকদহ এক্সপ্রেস' ছবির জন্য আপাতত রূপোলি পর্দার নায়িকা অনুশীলন করছেন ২২ গজে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন নায়িকা।

পর্দায় তাঁকে দেখা যাবে ফাস্টবোলার হিসাবে। দীর্ঘ তিন বছর পর ফিরছেন বিরাট ঘরনি। গত বছরের শেষে শোনা গিয়েছিল প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু সব জল্পনায় জল ঢেলে দিয়ে অনুষ্কা জানিয়েছিলেন, ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকেই। 

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর শেষ ছবি ‘জিরো’। গত বছর জানুয়ারিতে মা হন তিনি। আগামী সপ্তাহেই এক বছর পূর্ণ করবে ভামিকা। অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরার পালা অনুষ্কার।

আরও পড়ুন:Sundarbaner Vidyasagar: ঋদ্ধি উষসীর জুটি বেঁধে বলবে 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্প

আজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভাগ করে নিয়েছেন অনুষ্কা। একটি ছবিতে কেবল তাঁর হাত দেখা যাচ্ছে। একটি বল অবিকল পাকা বোলারের মত ধরে রয়েছেন তিনি। অন্য ছবিতে দেখা যাচ্ছে, নেটে বোলিং অনুশীলন করছেন তিনি। ক্যাপশানে অনুষ্কা লিখেছেন, 'গ্রিপ বাই গ্রিপ'। সেইসঙ্গে হ্যাশ ট্যাগে জুড়ে দিয়েছেন 'চাকদহ এক্সপ্রেস' ও 'প্রিপারেশন' কথাটি।

সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার পোস্ট করে অনুষ্কা লিখেছিলেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা আত্মত্যাগের গল্প। এই ছবি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন কাহিনি দ্বারা অনুপ্রাণিত। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য খেলার দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, মহিলা ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে’।

অনুষ্কা আরও লিখেছেন, 'আমাদের স্যালুট জানানো উচিত ঝুলন গোস্বামী ও তাঁর সহকর্মীদের ভারতীয় মহিলা ক্রিকেটের অভ্যুত্থান ঘটানোর জন্য। এটা তাঁদের পরিশ্রম, প্যাশন আর হার না মানার অদম্য জেদের ফল যা মহিলা ক্রিকেটকে চর্চার কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করিয়েছে। আগামী প্রজন্ম ঝুলনদের কাছে কৃতজ্ঞ থাকবে। ঝুলনের গল্পটা সত্যি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এক আন্ডারডগের গল্প, এই ছবিতে আমরা ওর সেই স্পিরিটটাই সেলিব্রেট করব'।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget