এক্সপ্লোর

Arbaaz Khan Marriage: চট করে প্রেম, ঝট করে বিয়ে! ঘুণাক্ষরেও টের পেলেন না কেউ, ফের নয়া ইনিংস আরবাজের

Celebrity Wedding: অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে।

মুম্বই: প্রেম, বিয়ে, বিচ্ছেদ, ৫৬ বছরের জীবনে সবকিছুরই অভিজ্ঞতা হয়েছে। আবারও জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা, পরিচালক তথা প্রযোজক আরবাজ খান। ফের বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আরবাজ। পাত্রী জনপ্রিয় নায়িকা বা মডেল না হলেও, গ্ল্যামার দুনিয়ারই বাসিন্দা, পেশায় মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট শৌরা খানকেও আরবাজ বিয়ে করতে চলেছেন বলে খবর। খুব বেশি দেরি নেই, আগামী ২৪ ডিসেম্বর দু'জনের চার হাত এক হচ্ছে বলে জোর গুঞ্জন। (Arbaaz Khan Marriage)

অতি সম্প্রতিই ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে আরবাজের ব্রেকআপের খবর সামনে আসে। নিজেই সে কথা সংবাদমাধ্যনে জানান জর্জিয়া। তিনি জানান, সম্পর্কের যে কোনও ভবিষ্যৎ নেই, তা গোড়া থেকে তাঁরা দু'জনেই জানতেন। সব জেনেই সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। কিন্তু সেই রসায়ন আর ছিল না তাঁদের মধ্যে। মতের অমিলও হচ্ছিল। তাই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। এর নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তির কোনও ভূমিকা নেই বলেও জানান জর্জিয়া। (Celebrity Wedding)

তার পর সপ্তাহখানেকই কেটেছে, আরবাজের বিয়ের খবর সামনে এল। জানা গিয়েছে, শৌরা মেকআপ আর্টিস্ট হিসেবে কর্মরত বলিউডে। অভিনেত্রী রবীনা ট্যান্ডন এবং তাঁর কন্যা রাশা থাডানির ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট তিনি। এর পাশাপাশি, একাধিক ছবিতেও অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন শৌরা। 'পটনা শুক্লা' ছবিতে কাজ করতে গিয়েই আরবাজ এবং শৌরা কাছাকাছি এসে পড়েন। 

আরও পড়ুন: Pankaj Tripathi: 'কলেজে পড়ার সময় জেলও খেটেছি...' কোন ইতিহাস প্রকাশ্যে আনলেন পঙ্কজ?

এখনও পর্যন্ত যা খবর, ঘরোয়া অনুষ্ঠানে, শুধুমাত্র পরিবার এবং কাছের লোকজনকে সাক্ষী রেখেই মুম্বইয়ে বিয়ে সারবেন আরবাজ এবং শৌরা। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, বিয়ের মানসিকতা নিয়েই সম্পর্কে জড়ান আরবাজ এবং শৌরা। সেই মতোই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এ নিয়ে খান পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। আরবাজ নিজেও এ ব্যাপারে কিছু জানাননি।

অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরা প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে শেষ মেশ। ২০২৬ সালের মার্চ মাসে মালাইকা এবং আরবাজ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। ২০১৭ সালের ১১ মে তাঁদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়ে।

বিবাহবিচ্ছেদের জন্য সেই সময় মালাইকার সঙ্গে অর্জুন কপূরের সম্পর্ক দায়ী বলে অভিযোগ ওঠে। শোনা যায়, আরবাজের বোন অর্পিতার সঙ্গে সম্পর্ক ছিল অর্জুনের। সেই সম্পর্ক ভেঙে গেলে মালাইকার কাছাকাছি এসে পড়েন তিনি। এর পরই নাকি আরবাজ এবং মালাইকা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন! দু'জনের কেউই যদিও সেই নিয়ে মুখ খোলেননি। তবে অর্জুন এবং মালাইকা বেশ কয়েক বছর ধরেই লিভ ইন করছেন। পরে জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। তবে রাস্তা আলাদা হয়ে গেলেও, আরবাজ এবং মালাইকার মধ্যে পারস্পরিক সৌজন্যে ছেদ পড়েনি। মালাইকার যোগ সেন্টারের উদ্বোধনে যেমন দেখা গিয়েছে আরাবজকে, তেমনই বিদেশ পাঠরত ছেলের সঙ্গেও একসঙ্গে বিমানবন্দরে দেখা যায় তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget