এক্সপ্লোর

Hrithik-Saba: হৃত্বিক রোশন ও সাবা আজাদের বিয়ে? মুখ খুললেন রাকেশ রোশন

Hrithik Roshan Marriage: রোশন পরিবারের একাধিক অনুষ্ঠানে দেখা যায় সাবা আজাদকে। হৃত্বিক ও সাবা প্রায়ই একসঙ্গে ঘুরতে যান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেন।

নয়াদিল্লি: হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সাবা আজাদের (Saba Azad) প্রেমের কথা এখন মোটামুটি সকলেই জানেন। নিজেদের মুখে সম্পর্কের ব্যাপারে কিছু না বললেও তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) একে অপরের জন্য ভালবাসায় ভরা পোস্টও নজরে পড়ে সকলেরই। সম্প্রতি, বলিউড মহলে জোর জল্পনা, আগামী নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃত্বিক-সাবা (Hrithik and Saba Marriage)। তবে এবারেও তাঁদের মুখে কুলুপ। তবে এই ব্যাপারে প্রতিক্রিয়া মিলল অভিনেতার বাবা রাকেশ রোশনের (Rakesh Roshan)।

বিয়ে করছেন হৃত্বিক-সাবা?

নভেম্বরেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে। এই ব্যাপারে এবার মুখ খুললেন জনপ্রিয় পরিচালক ও  হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন। তাঁর কথায়, ছেলের জীবনের এমন কোনও সিদ্ধান্তের ব্যাপারে তিনি অন্তত এখনও কিছু জানেন না। এক বিনোদন সংবাদ মাধ্যমকে তিনি বলেন, 'আমি এখনও এমন কিছু শুনিনি'। 

রোশন পরিবারের একাধিক অনুষ্ঠানে দেখা যায় সাবা আজাদকে। হৃত্বিক ও সাবা প্রায়ই একসঙ্গে ঘুরতে যান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেন। 

প্রসঙ্গত, এর আগে ২০০৪ সালে সুজ্যান খানের সঙ্গে বিয়ে হয় হৃত্বিক রোশনের। তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ২০১৪ সালে। বিচ্ছেদ হয়ে গেলেও তাঁরা খুবই ভাল বন্ধু। এখনও একে অপরের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানান তাঁরা। এমনকী এতে অপরের বর্তমান সঙ্গীর উপস্থিতিতেও আড্ডা দেন। তাঁদের দুই ছেলে হৃদান ও হৃহান। 

আরও পড়ুন: Benny Dayal: নিজের কনসার্টেই মাথায় ড্রোনের আঘাত পেলেন বেনি দয়াল, শেয়ার করলেন ভিডিও

হৃত্বিক রোশনের ব্যক্তিগত জীবন অনেকটাই খোলা বইয়ের মতো। বলিউডে পা রাখার পরই তিনি বিয়ে সেরেছিলেন সুজান খানের সঙ্গে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও হৃত্বিক এবং সুজান দুই সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করেন। কোনওরকম তিক্ততা দেখা যায়নি তাঁদের বিচ্ছেদে। বরং, নানা সময়ে একসঙ্গে অনেকটা সময় কাটাতে দেখা যায় তাঁদের। পাশাপাশি বিবাহবিচ্ছেদের পর হৃত্বিক এবং সুজান দুজনেই আলাদা আলাদা সম্পর্কে জড়িয়েছেন। কর্ণ জোহরের জন্মদিনের পার্টি থেকে বিদেশ বেড়াতে যাওয়া, সমস্ত জায়গাতেই হৃত্বিকের বাহুলগ্না হয়ে দেখা যায় সাবাকে। আর এবার শোনা যাচ্ছে, জীবনকে ফের একটা সুযোগ দিতে চান তিনি। আর তার জন্যই প্রেমিকার সাবা আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সূত্রের খবর, সাবার সঙ্গে সম্পর্ক মেনে নিয়েছে রোশন পরিবার।

প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে, হৃত্বিক রোশনকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি 'ফাইটার'-এ। দীপিকা পাড়ুকোনও রয়েছেন সেই ছবিতে। একইসঙ্গে শোনা যাচ্ছে, 'টাইগার ৩'-এ ক্যামিও করবেন হৃত্বিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget