এক্সপ্লোর

'Gadar 2': 'গদর ২' ছবিতে 'ম্যায় নিকলা...'র নতুন সংস্করণ, উদিত নারায়ণের সঙ্গে কণ্ঠ মেলালেন অরিজিৎ সিংহ?

Main Nikla Gadi Leke: সূত্রের খবর, 'গদর ২' ছবিতে ফের ব্যবহার করা হবে 'গদর' ছবির জনপ্রিয় গান 'ম্যায় নিকলা গডি লেকে'। শোনা যাচ্ছে এই গানের নতুন সংস্করণে উদিত নারায়ণের সঙ্গেই কণ্ঠ দান করেছেন অরিজিৎ সিংহ।

নয়াদিল্লি: অগাস্ট মাসে মুক্তি পেতে চলেছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। সম্প্রতি মুক্তি পেয়েছে 'উড় যা কালে কাওয়া' (Udd Jaa Kaale Kaava) গানটি, এবার নির্মাতারা প্রস্তুতি নিচ্ছেন ২০০১ সালের 'গদর' (Gadar) ছবির অপর এক গানের নতুন রূর প্রকাশ্যে আনার। সূত্রের খবর, 'ম্যায় নিকলা গডি লেকে'র (Main Nikla Gaddi Leke) নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। 

'ম্যায় নিকলা গডি লেকে'র নতুন সংস্করণে শোনা যাবে অরিজিৎ সিংহের কণ্ঠে?

সূত্রের খবর, 'গদর ২' ছবিতে ফের ব্যবহার করা হবে ২০০১ সালের 'গদর' ছবির জনপ্রিয় গান 'ম্যায় নিকলা গডি লেকে'। শোনা যাচ্ছে এই গানের নতুন সংস্করণে উদিত নারায়ণের সঙ্গেই কণ্ঠ দান করেছেন অরিজিৎ সিংহ। উদিত নারায়ণই আসল গানটি গেয়েছিলেন। এছাড়াও সূত্রের খবর, 'গদর ২' ছবির অরিজিন্যাল গান 'দিল ঝুম' গেয়েছেন অরিজিৎ সিংহ। 

এই ছবির ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'আসল 'ম্যায় নিকলা' গানটি বেশ দ্রুত লয়ের ছিল যা সেই সময়ের হিট গান। এমনকী ২২ বছর পর আজও এই গান একইভাবে জনপ্রিয় এবং প্রায়ই বিভিন্ন পার্টি বা বিয়ের আসরে বাজতে শোনা যায়। যখন ওঁরা গানটি পুনরায় তৈরির কথা ভাবেন, তখন এমনটাই ভাবা হয় যে পুরনো গানটিকে একদমই নষ্ট না করে তাতে কিছু সতেজতা যোগ করা। ছবির নির্মাতারা এবং সঙ্গীত পরিচালক মিঠুন, সকলেই সিদ্ধান্ত নেন যে গানে একটা নতুন কণ্ঠ যোগ করা যেতে পারে এবং প্রত্যেকেই ঠিক করেন যে অরিজিৎ সিংহ এই কাজের জন্য পারফেক্ট হবেন।'

এই খবরে সিলমোহর দিয়েছে অপর এক সূত্রও। তাঁদের কথা অনুযায়ী, 'হ্যাঁ উদিত জির সঙ্গে এই গানে সহযোগিতা করবেন অরিজিৎ সিংহ। অরিজিৎ ও উদিত জি ম্যাজিক করেছেন। নির্মাতারা আসল গানে বিশেষ কোনও বদল ঘটাননি কারণ তাঁরা সেই গানের মেজাজটা ধরে রাখতে চেয়েছিলেন যে গান এত বছর ধরে দর্শকের মনোরঞ্জন করেছে। এছাড়া প্রথম গানের স্রষ্ট উত্তম সিংহের প্রতি শ্রদ্ধা রেখেই নতুন গানটি তৈরি হয়েছে।'

আরও পড়ুন: AI Designed Drug: এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল

প্রসঙ্গত ২০০১ সালে মুক্তি প্রাপ্ত 'গদর' ছবির সিক্যোয়েল তৈরি হচ্ছে। ২০২৩ সালে মুক্তি পাচ্ছে 'গদর ২'। এই ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। 'গদর এক প্রেম কথা'-র সাফল্যের পর এই ছবির প্রতীক্ষায় দর্শক। এই ছবিতেও 'গদর এক প্রেম কথা'র মতোই মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওল এবং আমিশা পটেলকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget