এক্সপ্লোর

অর্জুনের বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ, কী জবাব দিলেন অভিনেতা?

অর্জুন জানিয়েছেন, শ্রীদেবীর সঙ্গে তিনি সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলতেন ঠিকই, কিন্তু তাঁকে ঘৃণা করতেন না। তাহলে শ্রীদেবীর শেষকৃত্যে তিনি বনি কপূর এবং জাহ্নবী-খুশির পাশে গিয়ে দাঁড়াতেন না।

মুম্বই: মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক নিয়ে ইদানীং বারবার আলোচনায় অভিনেতা অর্জুন কপূর। তিনি ৩৩। আর মালাইকার বয়স ৪৫। বয়সে বড় বান্ধবী মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে ইদানীং বেশ খোলামেলা অর্জুন। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই। সম্প্রতি টুইটারে অভিনেতা বরুণ ধবনের এক ভক্ত অর্জুনকে আক্রমণ করেছেন চাঁচাছোলা ভাষায়। তাঁর বক্তব্য, অর্জুন তাঁর বাবার দ্বিতীয় স্ত্রী প্রয়াত শ্রীদেবীকে ঘৃণা করতেন, কারণ বনি কপূর তাঁর মা মোনা কপূরকে ছেড়ে গিয়েছিলেন। কিন্তু এখন সেই অর্জুনই তাঁর থেকে বয়সে অনেক বড়, এক সন্তানের মা, মালাইকার সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। এটা ‘দ্বিচারিতা’ ছাড়া কী? অর্জুনও এই ট্রোলের জবাব দিয়েছেন কড়া ভাবে। তিনি জানিয়েছেন, শ্রীদেবীর সঙ্গে তিনি সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলতেন ঠিকই, কিন্তু তাঁকে ঘৃণা করতেন না। তাহলে শ্রীদেবীর শেষকৃত্যে তিনি বনি কপূর এবং জাহ্নবী-খুশির পাশে গিয়ে দাঁড়াতেন না। সেই সঙ্গে ওই মহিলাকে অর্জুন বলেন, আপনি তো বরুণ ধবনের ভক্ত। ডিপি-তে ওঁর ছবি ব্যবহার করে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দেবেন না। পরে অবশ্য ওই মহিলা ওই টুইটটি মুছে দেন এবং অর্জুনের কাছে ক্ষমাও চেয়ে নেন। এই প্রসঙ্গে একটি টুইট করেন বরুণ ধবনও। তিনি ক্ষমা চেয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানান ওই মহিলা ভক্তকে। সেইসঙ্গে অর্জুনকে বড় মনের মানুষ বলে তারিফও করেন।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget