এক্সপ্লোর

Arjun on Anurager Chowa: দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অর্জুন, দীপার জীবনে কি নতুন 'অনুরাগের ছোঁয়া'?

Arjun Chakrabarty Exclusive: সামনে নতুন ছবির কাজ.. ইতিমধ্যে হঠাৎ কেন ধারাবাহিকে আসার সিদ্ধান্ত? অর্জুন বলছেন..

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: অভিনয় জগতে প্রবেশ ধারাবাহিকের হাত ধরেই.. তারপরে পর্দা, ওয়েব সিরিজে সাফল্য পেয়েছেন তিনি। কাজ করেছেন মঞ্চেও। দীর্ঘ সময় পরে, ফের ধারাবাহিকে পা রাখছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে দেখা যাবে অভিনেতাকে। 

সামনে নতুন ছবির কাজ.. ইতিমধ্যে হঠাৎ কেন ধারাবাহিকে আসার সিদ্ধান্ত? অর্জুন বলছেন, 'সিনেমা বা ওয়েব সিরিজে যে ভীষণ ভাল কাজ হচ্ছে, তেমনটা নয়। নিয়মিত অভিনয়ের মধ্যে থাকার জন্যই এই সিদ্ধান্ত। ব্যস্ত থাকা আর অভিনয়, এই দুইই আমার প্রিয়। সেই কারণেই ধারাবাহিকে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছিলাম। এসভিএফের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমায় ওরাই এই ধারাবাহিকটা অফার করেছিল। আইডিয়াটা আমার ভালই লাগে। 'অনুরাগের ছোঁয়া' এমনিতেই জনপ্রিয় ধারাবাহিক, সেখানে নতুন চরিত্র হিসেবে আমায় দেখা যাবে।'

এই ধারাবাহিকে অর্জুন একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন। স্কুলজীবন থেকেই অর্জুনের দীপার ওপর দুর্বলতা ছিল, তবে তা কখনও প্রকাশ করেনি অর্জুন। এই পথেই এগিয়ে যাবে গল্প। অভিনেতা বলছেন, 'আমার চরিত্রটা সবাইকে মাতিয়ে রাখতে পারে। অনেক বছর পরে স্কুলের একটা পূনর্মিলনের জন্য দেশে ফিরেছে আমার চরিত্র। স্কুলের সেই অনুষ্ঠানেই দীপার সঙ্গে আমার দেখা। সেখান থেকেই আমার চরিত্রের সফর শুরু।'

সাধারণত কোনও জনপ্রিয় অভিনেতা ধারাবাহিকে ফিরলে, নতুন গল্প নিয়ে আসেন। সেখানে চলতি ধারাবাহিকে পা রাখায় কি ঝুঁকির সম্ভাবনা কম? অর্জুন বলছেন, 'চাপ কম বা বেশি অনুভব করছি না। ধারাবাহিকটা জনপ্রিয় তো বটেই, তবে প্রত্যেক সপ্তাহেই টিআরপি বদলাতে থাকে। আমার চরিত্রটা ধারাবাহিকে আসার পরে দর্শক সেটা কতটা পছন্দ করছেন, সেটার উত্তর দেবে টিআরপি। তবে এই ধারাবাহিকটার ভিউয়ার্স রয়েছে। তবে আমার চরিত্রটা দর্শকদের কেমন লাগবে, সেটাই আমার একমাত্র ভাবনার বিষয়।'

ধারাবাহিকের শ্যুটিং মানেই বেশ চাপ থাকে। সেই শিডিউল কীভাবে সামলাচ্ছেন অর্জুন? অভিনেতা বলছেন, 'ধারাবাহিকে কাজ করার বিভিন্ন দিক রয়েছে। আমি যে সময়ে ধারাবাহিকে অভিনয় করতাম, সেখানে কোনও নির্দিষ্ট সময় ছিল না। এখন একটু লম্বা হলেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে শ্যুটিংয়ের জন্য। এর ফলে পরিবারকে একটু বেশি সময় দিতে পারি। তবে এই ধারায় প্রস্তুতির সুযোগ পাওয়া যায় না। সেটে গিয়ে চিত্রনাট্য পাই।'

এরপরে কী ধারাবাহিকের মনঃসংযোগ করতে চাইছেন অর্জুন? অভিনেতা বলছেন, 'চিত্রনাট্য পছন্দ হলে, আমি সিনেমা, ওয়েব সিরিজ সব কিছুতেই কাজ করতে চাই। তবে সেক্ষেত্রে আগে থেকে জানিয়ে ধারাবাহিকের শ্যুটিং শিডিউলের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভাল কাজ পেলে চাপ থাকলেও দুটো শ্যুটিং করা যাবে একসঙ্গে।'

সিনেমা-ওয়েব সিরিজে মনের মতো চরিত্র না পাওয়ার আক্ষেপ রয়েছে? অর্জুন বলছেন, 'আমি অনেক ভাল চরিত্রই পেয়েছি। গুপ্তধন সিরিজ বা 'দেবী চৌধুরানী'-মতো কাজ তো আর রোজ রোজ হয় না। ফলে নিয়মিত অভিনয়-চর্চার জন্য ধারাবাহিক একটা ভাল মাধ্যম। ভাল কাজ করার খিদে রয়েছে, তবে আমার আক্ষেপ নেই।'

ধারাবাহিক, সিনেমা, ওয়েব সিরিজ.. এর মধ্যে কোন মাধ্যমে সবচেয়ে বেশি নস্ট্যালজিয়া জড়িয়ে রয়েছে অর্জুনের? অভিনেতা বলছেন, 'অবশ্যই ধারাবাহিক। এখনও মানুষ 'গানের ওপারে'-র ক্লিপিংস চালিয়ে দেখেন, আলোচনা করেন। কলেজে পড়তে পড়তে তো ওই ধারাবাহিকে কাজ করা। তখন এত প্রফেশনালিজম বুঝতাম না। বাবা-মা, দাদা সবাই রয়েছেন... বেশ পরিবারে মতোই কাজ করেছি। এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, পরিণত হয়েছি। তবে সেই সময়টা ভীষণ মনে পড়ে।'

আরও পড়ুন: Arijit Singh: মঞ্চেই দর্শকদের জন্য চমক, কী ঘটেছিল অরিজিতের দুবাইয়ের শো-তে?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget