এক্সপ্লোর

Aryan Khan: 'পরিকল্পনা করে মাদক কাণ্ডে আরিয়ান খানকে ফাঁসানো হয়েছে'?

Mumbai Drug Case: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে, তদন্তে একাধিক গাফিলতি তাঁদের চোখে ধরা পড়েছে। বেশ কিছু প্রশ্ন তুলেছেন তাঁরা। 

মুম্বই: গতকালই মুম্বই মাদক কাণ্ডে শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) ক্লিনচিট দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে, আরিয়ান খানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আর আজ এনসিবির তদন্তকারী দলের পক্ষ থেকে এই মামলায় বিস্ফোরক কথা বলা হল।

আরিয়ান খান মামলা প্রসঙ্গে সরব নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-

গতকাল যখন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে মাদক মামলায় আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়, তখন উঠে আসে একাধিক প্রশ্ন। কেন অকারণে শাহরুখ পুত্রকে গ্রেফতার করা হল, কেনই বা তাঁকে দীর্ঘদিন জেলে ভরে রাখা হল প্রভৃতি নানা প্রশ্ন উঠে এসেছে। আজ এই সমস্ত প্রশ্ন প্রসঙ্গে সরব হল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল। এনসিবির স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের পক্ষ থেকে জানান হয়েছে যে, ক্রুজ কর্ডেলিয়া থেকে মাদক মামলায় আরিয়ান খান-সহ যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাতে রয়েছে বহু আইনি ফাঁক। তদন্তেও নানা গাফিলতির কথা জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। বর্তমানে তাঁরা প্রশ্ন তুলেছেন যে, মাদক কাণ্ডে পরিকল্পনা করে আরিয়ান খানকে ফাঁসানো হয়নি তো?

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন যে, তদন্তে একাধিক গাফিলতি তাঁদের চোখে ধরা পড়েছে। বেশ কিছু প্রশ্ন তুলেছেন তাঁরা। 

আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: একশো কোটির দোরগোড়ায় 'ভুলভুলাইয়া টু', পৌঁছতে আর কত বাকি?

এনসিবির তদন্তকারী দলের প্রশ্ন-
১. কর্ডেলিয়া ক্রুজে যখন অভিযান চালিয়ে আরিয়ান খান এবং তাঁর বন্ধুদের আটক করা হল, তখন কেন তাঁদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করা হল না?

২. স্বাস্থ্য পরীক্ষাতেই সামনে আসত সেই সময় আরিয়ান খান মাদক সেবন করেছিলেন কিনা। কেন সেই ক্ষেত্রে গাফিলতি থাকল?

৩. প্রমোদতরী থেকে আরিয়ান খানকে আটক করার সময়ে ভিডিও রেকর্ড করা হল না কেন?

এরকম নানা প্রশ্ন তুলেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget