এক্সপ্লোর

Remembering Bappi Lahiri: ‘সঙ্গীত জগতের আরও একটি রত্নকে হারালাম’, বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ অক্ষয় কুমার, এ আর রহমানের

Bappi Lahiri Passes Away: প্রয়াত সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান হয়। বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ বিশিষ্টদের।

মুম্বই: লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) পর এবার বাপি লাহিড়ি (Bappi Lahiri), কয়েকদিনের ব্যবধানে সঙ্গীত জগতের তিন দিকপালের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতশিল্পীরা। বাপি লাহিড়ির প্রয়াণের খবর আসার পর থেকেই শোকপ্রকাশ করছেন বহু মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও বাপি লাহিড়ির প্রয়াণে শোকাহত।

ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। তিনি লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন বাপিদা। বাপি লাহিড়ি হিন্দি সিনেমার ডিস্কো কিং।’

Remembering Bappi Lahiri: ‘সঙ্গীত জগতের আরও একটি রত্নকে হারালাম’, বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ অক্ষয় কুমার, এ আর রহমানের

ক্রিকেটার যুবরাজ সিংহও বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণে খবর দুঃখজনক। সব বয়সের মানুষই তাঁর গান পছন্দ করতেন। গানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শান্তিতে বিশ্রাম নিন বাপিদা।’ 

অভিনেতা অক্ষয় কুমারও ট্যুইটে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমরা আজ সঙ্গীত জগতের আরও একটি রত্নকে হারালাম। বাপিদা, আপনার কণ্ঠই আমার মতো লক্ষ লক্ষ মানুষকে নাচাত। আপনি গানের মাধ্যমে যে খুশি এনে দিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ। আপনার পরিবারের প্রতি আন্তরিক শোকজ্ঞাপন করছি। ওম শান্তি।’

চলচ্চিত্র পরিচালক হনসল মেহতাও বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘আরও একজন কিংবদন্তি চলে গেলেন। বাপি লাহিড়ির সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমি একটি বিজ্ঞাপনের কাজ করেছিলেন। ছবিতেও কাজ করেছি। অবিশ্বাস্য মেলোডি ও প্রতিভা ছিল বাপি লাহিড়ির।’

চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিতও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘রকস্টার বাপি লাহিড়িজির প্রয়াণের খবর পেয়ে আমি শোকস্তব্ধ। আমার প্রতিবেশী আর নেই, এটা বিশ্বাসই হচ্ছে না। আপনার গান চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে।’

অভিনেতা অজয় দেবগনও বাপি লাহিড়ির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘বাপিদা খুব প্রিয় মানুষ ছিলেন। কিন্তু তাঁর গান ছিল তীক্ষ্ণ। তিনি চলতে চলতে, সুরক্ষা ও ডিস্কো ড্যান্সারের মতো ছবির মাধ্যমে হিন্দি সঙ্গীত জগতে নতুন গানের ধারা চালু করেন। আপনার অভাব অনুভূত হবে।’

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget