এক্সপ্লোর

Belashuru: সৌমিত্র রাবড়ি, স্বাতীলেখা পান্তুয়া, শিবপ্রসাদ জলভরা.. 'বেলাশুরু' পরিবারের 'মিষ্টি নাম' দিলেন খরাজ

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাবড়ি বলেছেন খরাজ। কারণ হিসেবে খরাজ বলছেন, 'এই মিষ্টিটার ওপর সবারই একটা বিশেষ আকর্ষণ থাকে

কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) পান্তুয়া, নন্দিতা রায় (Nandita Roy) নলেন গুড়.... বিভিন্ন ব্যক্তিতের এমনই একের পর এক নাম করে যাচ্ছিলেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। 'বেলাশুরু' (Belashuru) পরিবারের বড় জামাই। আজ সোশ্যাল মিডিয়ায় উইন্ডোজ-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে এমনই মজার একটি ভিডিও। সেখানে শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে নিতে 'বেলাশুরু' পরিবারের সবাইকে 'মিষ্টি' নাম দিলেন খরাজ। খোলসা করে বললেন তার কারণও। 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাবড়ি বলেছেন খরাজ। কারণ হিসেবে খরাজ বলছেন, 'এই মিষ্টিটার ওপর সবারই একটা বিশেষ আকর্ষণ থাকে। ভিতরে থাকা মিষ্টির যেমন অনবদ্য স্বাদ থাকে, তেমনই সঙ্গের ক্ষীরও স্বাদের আলাদা মাত্রা দেয়। স্বাতীলেখা সেনগুপ্তকে তিনি বলেছেন পান্তুয়া। কারণ মুখে দিলেই মিষ্টি আর অতুলনীয় স্বাদ। শেষে খরাজ জুড়েছেন, 'যাঁরা ওঁর সঙ্গে কাজ করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন কেন এই আখ্যা দিলাম।'

আরও পড়ুন: Srijit Mukherji Exclusive: নিজের জন্য ফেলুদা বানাই, দর্শকের ভালো লাগলে উপরি পাওনা: সৃজিত

নন্দিতা রায়কে তিনি বলেছেন নলেন গুড়। কারণ শ্যুটিংয়ের সময় যাবতীয় আবদার নাকি তাঁর কাছেই প্রাধান্য পায়। সব দিকেই নাকি নজর থাকে নন্দিতা রায়ের। আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় জলভরা। কারণ শ্যুটিং ফ্লোরে নাকি তাঁকে দেখলে কার্যত ভয় করে খরাজদের। কিন্তু তাঁর ভিতরে নাকি রয়েছে দারুণ রসবোধ। এভাবেই গোটা ভিডিও জুড়ে একের পর এক 'বেলাশুরু'-র চরিত্রদের নামকরণ করে গেলেন খরাজ। 

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় শীঘ্রই মুক্তি পাবে 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যেই এই ছবির দুটি গান মুক্তি পেয়েছে। একটি 'সোহাগে আদরে' (Sohage Adore)। অন্যটি 'ইনি বিনি টাপা টিনি' (Ini Bini Tapa Tini)। একদিকে যেমন 'সোহাগে আদরে' গানটির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অন্যদিকে তেমনই 'ইনি বিনি টাপা টিনি' গানটি নেট দুনিয়ায় খুব কম সময়ের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ নেটাগরিকরা থেকে তারকারা সকলেই এই গান রিল তৈরি করছেন। আর আজ 'টাপা টিনি চ্যালেঞ্জ' নিয়েছেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget