এক্সপ্লোর

Bengali Serial: ফুলসজ্জার খাটে মা, দেওর-বৌদির প্রেম, শিমুলের ব্যবহার.. বারে বারে কটাক্ষের মুখে মানালি অভিনীত ধারাবাহিক

Manali Dey: প্রথমে ফুলসজ্জার খাটে স্ত্রীকে সরিয়ে মায়ের শোয়া আর তারপরে, দেওর-বৌদির প্রেম, নায়কের দুর্ঘটনা... সব মিলিয়ে ফের শিরোনামে মানালি দে অভিনীত ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'

কলকাতা: এই প্রথম নয়.. এর আগেও চর্চায় এসেছে, কটাক্ষের শিকার হয়েছে এই ধারাবাহিক। প্রথমে ফুলসজ্জার খাটে স্ত্রীকে সরিয়ে মায়ের শোয়া আর তারপরে, দেওর-বৌদির প্রেম, নায়কের দুর্ঘটনা... সব মিলিয়ে ফের শিরোনামে মানালি দে (Manali Dey) অভিনীত ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। 

এই ধারাবাহিকে রয়েছেন মানালির বন্ধুরা। রয়েছেন স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। এছাড়াও ধারাবাহিকে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)। এই ধারাবাহিকে, নায়িকার সঙ্গে তাঁর স্বামী পরাগের সম্পর্ক মোটেই ভাল নয়। বারে বারেই শিমুল অর্থাৎ মানালিকে মারবার চেষ্টা করে সে। কিন্তু তার বাইরেও এই ধারাবাহিক কটাক্ষের স্বীকার হয়েছে দেওর-বৌদির সম্পর্ক নিয়ে। 

এই ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে, পুতুল অর্থাৎ শ্রীতমার বিয়ে হচ্ছে। যাঁরা নিয়মিত এই ধারাবাহিক দেখেন, তাঁরা জানেন, পুতুলের বিয়ে হচ্ছে তাঁরই শিক্ষক তীর্থর সঙ্গে। তীর্থই পুতুলকে বিয়ের কথা বলে আর তাতে রাজি হয়ে যায় পুতুল। কিন্তু তীর্থ আর পুতুলেই এই বিয়েতে মোটেই খুশি নন তীর্থর বৌদি। সেই চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা পাল (Ankita Paul)। সম্প্রতি ধারাবাহিকে এমন গল্প দেখানো হচ্ছে, যেখানে তীর্থর বৌদি তাঁকে বারে বারে বারণ করছে বিয়েটা করার জন্য। আর তীর্থ আর তাঁর বৌদির মধ্যে এমন কিছু কথাবার্তা দেখানো হয়েছে, সেখানে অনেকেরই মনে হয়েছে তীর্থর বৌদি তাঁর প্রতি অনুরক্ত। 

এই এপিসোড সম্প্রচার হতেই অনেকেই চটেছেন নির্মাতাদের ওপর। অনেকেই বিরোধিতা করেছে এই ধরনের সম্পর্ক দেখানোর। তীর্থ আর পুতুলের বিয়েই কেবল দেখতে চায় দর্শক। আর তাই, দর্শকদের চোখে অঙ্কিতা এখন ভিলেন। যদিও দেওরের বিয়েতে সে যে কেন বাধা দিতে চাইছে তা স্পষ্ট করা হয়নি ধারাবাহিকে। 

অন্যদিকে, সদ্য যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখানো হচ্ছে, পলাশের দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যেতে চায় শিমুল। এই পলাশকেই বিষ খাইয়ে খুন করার মিথ্যে অভিযোগে জেলে যেতে হয়েছিল শিমুলকে। যদিও সেই অভিযোগ মিথ্যে করে ফিরে এসেছে শিমুল। পরিবারে থেকেই সে যোগ দিয়েছে পুতুলের বিয়েতে। আর এই প্রোমোও কটাক্ষের মুখে পড়েছে। বার বার পলাশের বিরোধিতা সহ্য করেও যে কেন সে বারে বারে পলাশের কাছেই ছুটে যায়, সেটা নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন 'ন্যাকামি' বলে। 

আরও পড়ুন: Rakul-Jacky Marriage First Photo: 'তুমি আমার, চিরদিনের...' মালাবদল-সিঁদুরদানে পরিণতি পেল রকুলপ্রীত-জ্যাকির ভালবাসা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget