এক্সপ্লোর

'Bijoya Dashami' Poster Out: মহালয়ায় মিলবে অশুভ ইঙ্গিত? সৌভিক দে নিয়ে আসছেন ক্রাইম থ্রিলার 'বিজয়া দশমী'

'Bijoya Dashami': একই ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুন। দৃষ্টি এন্টারটেনমেন্ট প্রযোজিত 'বিজয়া দশমী' ছবিটি মূলত ক্রাইম থ্রিলার ঘরানার।

কলকাতা: পরিচালক সৌভিক দে (Souvik Dey) নিয়ে আসছেন ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার ছবি 'বিজয়া দশমী' (Bijoya Dashami)। অভিনয়ে টলিউডের একঝাঁক চেনা মুখ। প্রকাশ্যে এল পোস্টার। কাদের দেখা যাবে অভিনয়ে? ছবির গল্পই বা ঠিক কীরকম? রইল সমস্ত খুঁটিনাটি।

'বিজয়া দশমী' ছবির পোস্টার প্রকাশ্যে

একই ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুন (Rajatav Dutta , Aryann , Anindya Banerjee, Gulsanara)। দৃষ্টি এন্টারটেনমেন্ট প্রযোজিত 'বিজয়া দশমী' ছবিটি মূলত ক্রাইম থ্রিলার ঘরানার। 

ছবির গল্প শুরু হয় খুনকে কেন্দ্র করে। শহরে একের পর এক মহিলারা খুন হতে শুরু করেব হঠাৎই। এরই মধ্যে এক ছেলে তাঁর মাকে নিয়ে কাকিমার বাড়ি ছাড়তে যায়। মহালয়ার দিন। কিন্তু সেখানে মাকে হারিয়ে ফেলে সে। নিজের মাকে খুঁজতে শুরু করে সে। হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে পৌঁছয় সে। সেখানে তার দেখা হয় বর্মন নামে একজন পুলিশ অফিসারের সঙ্গে। তার হাতেই রয়েছে শহরের খুনের কেসগুলি। এরপর গল্প এগোতে থাকে।

মহালয়া দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। কিন্তু এক্ষেত্রে সেই শুভ দিনই কি বয়ে আনবে অশুভ বার্তা? সেই প্রশ্নের উত্তর মিলবে পুজোর সময়েই।

আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসে অনুরাগীদের জন্য সারপ্রাইজ! নিজের কণ্ঠে গান গেয়ে পোস্ট হৃত্বিক রোশনের

পরিচালক সৌভিক দে-র কথায়, 'এই ছবিতে একজন ইনোসেন্ট ছেলের প্রয়োজন ছিল যে দর্শকের মনে দাগ কাটতে পারবে। তাই আরিয়ানকে বেছে নেওয়া। অন্যদিকে রগচটা অথচ মজার এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। তাঁর জীবনের একাকিত্বও ধরা পড়বে ছবিতে। তবে গুলশনারার চরিত্রটা সিনেমায় দেখতে হবে। ওই চরিত্রের ব্যাপারে আমি কিছু বলব না এখনই।'

 

এছাড়া ছবিতে একাধিক নতুন অভিনেতাদের দেখা যাবে। পরিচালকের কথায়, 'তাঁরা প্রত্যেকেই খুব ট্যালেন্টেড। ওঁদের এক্সপ্লোর করা প্রয়োজন।'

ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন প্রতীক কুণ্ডু, পল্লবী চট্টোপাধ্যায়। কলকাতার বিভিন্ন অঞ্চলে হয়েছে ছবির শ্যুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পুজোর সময়ে প্রেক্ষাগৃহে এই টানটান থ্রিলার উপভোগ করতে পারবেন দর্শক।

প্রসঙ্গত, পরিচালক সৌভিক দের এটি তৃতীয় ছবি। এর আগে তিনি '৬০ এর পরে' তৈরি করেছেন। এছাড়া একটি হিন্দি ছবি তৈরি করেছেন। তবে সেই ছবির নাম এখনই বলা যাবে না বলেও জানান তিনি।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget