এক্সপ্লোর

Bobby Deol: 'লর্ড ববি'র জন্মদিনে প্রকাশ্যে এল 'উধীরণ' রূপে অভিনেতার লুক, মুক্তির অপেক্ষায় 'কাঙ্গুভা'

Kanguva: উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। প্রকাশ্যে এল উধীরণের চরিত্রে ববি দেওলের নজরকাড়া লুক। যা দেখে অপক্ক, গ্রাম্য ও শক্তিশালী অনুভূতি আসবে চরিত্রটি সম্পর্কে। ফের নেতিবাচক চরিত্রে অভিনেতা।

নয়াদিল্লি: প্রকাশ্যে এল সূরিয়া (Suriya) অভিনীত বহু প্রতীক্ষিত 'কাঙ্গুভা' (Kanguva) ছবিতে ববি দেওলের (Bobby Deol) প্রথম লুক। সূরিয়ার জন্মদিনে প্রকাশ্যে এসেছিল ছবির প্রোমো টিজার। তাতেই চড়েছিল উত্তেজনার পারদ। এবার 'লর্ড ববি'র জন্মদিনে প্রকাশ্যে এল ছবির ভিলেনের চরিত্র, উধীরণের লুক (Udhiran First Look Out)। যা উত্তেজনা আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। 

প্রকাশ্যে 'কাঙ্গুভা' ছবিতে ববি দেওলের লুক

উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। প্রকাশ্যে এল উধীরণের চরিত্রে ববি দেওলের নজরকাড়া লুক। যা দেখে অপক্ক, গ্রাম্য ও শক্তিশালী অনুভূতি আসবে চরিত্রটি সম্পর্কে। শক্তিশালী উধীরণের লুক প্রকাশ্যে এল ববি দেওলের জন্মদিন উপলক্ষ্যে। ছবির ভিলেন যদি এত দৃষ্টি আকর্ষণ করে তাহলে গোটা বিষয়ের থ্রিল যেন আরও বেশি মনে হয়। 

নির্মাতাদের তরফে এদিন এই লুক পোস্টার শেয়ার করে লেখা হয়, 'নির্মম। ক্ষমতাশালী। অবিস্মরণীয়, আমাদের উধীরণ, ববি দেওল স্যারকে জন্মদিনের শুভেচ্ছা।' এই লুক পোস্টার নিজের হ্যান্ডলেও শেয়ার করেছেন ববি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Studio Green (@studiogreen_official)

এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে তামিল তারকা সূরিয়াকে, সঙ্গে দিশা পাটনি। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবা। নিজের কেরিয়ারে অজস্র ব্লকবাস্টার ছবি তৈরি করেছেন তিনি। ছবির বাকি স্টারকাস্টের নাম সময়ের সঙ্গে প্রকাশ করা হবে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবী শ্রী প্রসাদ। 'কাঙ্গুভা'র দুনিয়া একেবারে গ্রাম্য, অপক্ক। দর্শক দুর্দান্ত ভিস্যুয়াল অভিজ্ঞতা পাবেন বলাই বাহুল্য। অ্যাকশনে ভরপুর এই ছবির পরতে পরতে মিশে থাকবে আবেগ এবং তারকা অভিনেতাদের পারফর্ম্যান্স। সূরিয়া সম্প্রতি এই ছবির শ্যুটিং শেষ করেছেন। 

আরও পড়ুন: 'Monkey Man' Trailer: পরিচালনায় ডেবিউ, প্রকাশ্যে দেব পটেলের 'মাঙ্কি ম্যান' ছবির ট্রেলার, হলিউডে পা শোভিতার

শুভ জন্মদিন ববি দেওল

অন্যদিকে, আজ, ২৭ জানুয়ারি ৫৫ পূর্ণ করলেন অভিনেতা ববি দেওল। সম্প্রতি তিনি ফের উঠে এসেছেন শিরোনামে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবির সৌজন্যে। এই ছবি, ২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায়। সেখানেও তাঁকে নেতিবাচক চরিত্রেই দেখা গিয়েছিল। আব্রার হকের 'জামাল কুদু' নাচ এখনও ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। এদিন ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দাদা সানি দেওল। পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু ও সহকর্মী প্রীতি জিন্টা। শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন গজরাজ রাও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget