এক্সপ্লোর

'Bholaa': মুক্তির ১৭ দিন পর ১০০ কোটির গণ্ডি পার করল অজয়-তব্বুর 'ভোলা'

'Bholaa' Box Office Collection: মহা শিবরাত্রির আবহে মুক্তি পায় 'ভোলা'। শুরুতে ভালই ব্যবসা করে ছবিটি। তবে প্রথম কয়েকদিন পরেই, বক্স অফিসে ধীরে ধীরে ব্যবসার পরিমাণ কমতে থাকে ছবির। 

নয়াদিল্লি: অবশেষে ১০০ কোটির গণ্ডি পার। অজয় দেবগণ (Ajay Devgn) ও তব্বু (Tabu) অভিনীত 'ভোলা' (Bholaa) ছুঁল নতুন মাইলফলক। বিশ্বজুড়ে ১০০ কোটির ( Rs. 100 crore club) ব্যবসা করল এই ছবি। ১৭ দিন লাগল ছবির এই গণ্ডি পার হতে। 

১০০ কোটির গণ্ডি পার 'ভোলা'র 

১৭ দিনের চেষ্টার পর সাফল্য। প্রেক্ষাগৃহে 'ভোলা' মুক্তির ১৭ দিন পর এই ছবির ব্যবসা বিশ্ববাজারে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গেল। তবে এত বড় বাজেটের একটি ছবির ক্ষেত্রে ১০০ কোটির ব্যবসা করতে এত দিন সময় লাগার কথা নয়। অজয় দেবগণের পরিচালিত এই ছবি। তবে তাঁর অভিনীত শেষ ছবি 'দৃশ্যম ২' শেষ বছরে বেশ ভালই ব্যবসা করে এবং ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলে অনায়াসেই। 

'ভোলা' মুক্তির তৃতীয় সপ্তাহে রয়েছে এবং ঘরের মাটিতে এই ছবি ৮০ কোটির ব্যবসা করেছে। বিশ্বজুড়ে এই ছবি এখনও পর্যন্ত মোট ১১৫ কোটি টাকার ব্যবসা করেছে। গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে 'ভোলা'। 

মহা শিবরাত্রির আবহে মুক্তি পায় 'ভোলা'। শুরুতে ভালই ব্যবসা করে ছবিটি। তবে প্রথম কয়েকদিন পরেই, বক্স অফিসে ধীরে ধীরে ব্যবসার পরিমাণ কমতে থাকে ছবির এবং ১০০ কোটির ক্লাবে পৌঁছতে ফলস্বরূপ বেশি সময় লাগে। 

আপাতত ২০২৩ সালের নিরিখে 'ভোলা' তৃতীয় সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি। প্রথম স্থানে রয়েছে 'পাঠান' ও দ্বিতীয় স্থানে 'তু ঝুঠি ম্যায় মক্কার'। এছাড়া 'শেহজাদা', 'সেলফি' বা 'গুমরাহ', কোনও ছবিই বিশেষ সাফল্য লাভ করতে পারেনি। 

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়া ছবি 'শকুন্তলম'। এছাড়া মুক্তির অপেক্ষায় সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান'। মনে করা হচ্ছে এই দুই ছবির ফলে ফের নিম্নমুখী হতে পারে 'ভোলা'র আয়। 

আরও পড়ুন: 'Academy Of Fine Arts': কাজ করছে না এসি, অসুস্থ হয়ে পড়ছেন দর্শক, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বিরুদ্ধে সরব নাট্যব্যক্তিত্বরা

লোকেশ কনগরাজের লেখা ও পরিচালিত তামিল হিট ছবি 'কৈথি'র হিন্দি রিমেক 'ভোলা'। হিন্দি ছবির পরিচালক অজয় স্বয়ং। তব্বু, দীপক ডোব্রিয়াল, সঞ্জয় মিশ্র, বিনীত কুমার, গজরাজ রাও অভিনীত এই ছবি। এমনিতে সিনেমায় অজয় দেবগণ ও তব্বু একসঙ্গে থাকলে দর্শকের আশার পারদ চড়তে থাকে। সৌজন্য অবশ্যই তাঁদের 'দৃশ্যম' ও 'দৃশ্যম ২'। এবার সেই তালিকায় জুড়ল 'ভোলা'ও। মাল্টি স্টারার এই ছবি অ্যাকশনে ভরপুর হবে তা টিজার ট্রেলারেই ছিল স্পষ্ট। এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে। ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget