এক্সপ্লোর

Ranbir Kapoor: শাহরুখ-পুত্রের পরিচালনায় ওয়েব সিরিজে ক্যামিও করবেন রণবীর কপূর, খবর সূত্রের

Aryan Khan: কিছুদিন আগেই জানা যায় বহু প্রতীক্ষিত এই সিরিজ 'স্টারডম'-এ মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে। এরপরই ছয় পর্বের এই সিরিজ সম্পর্কে এক বিশেষ তথ্য সামনে উঠে আসছে।

নয়াদিল্লি: ওয়েব শোয়ে (web show) আত্মপ্রকাশ (debut) করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। 'স্টারডম' (Stardom) নিয়ে মানুষের মধ্যে উত্তেজনাও নেহাত কম নয়। বাবার মতো অভিনয় নয়, আরিয়ানের হাতেখড়ি হবে পরিচালনা দিয়ে। শোনা যাচ্ছে, নিজের প্রথম কাজ নিয়ে অত্যন্ত পরিশ্রম করছেন তিনি। ওয়েব সিরিজের কাস্টিং থেকে লেখা, সবেতেই বাড়তি নজর দিচ্ছেন তিনি। এবার শোনা যাচ্ছে এই সিরিজে দেখা মিলতে পারে রণবীর কপূরের (Ranbir Kapoor)। রইল বিস্তারিত।

আরিয়ান খানের সিরিজে রণবীর কপূর?

নিজের ডিরেক্টোরিয়াল ডেবিউ যাতে সবদিক থেকে নিখুঁত হয় সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন আরিয়ান খান। শোনা যাচ্ছে, দর্শকের পছন্দসই এবং বড় সফল প্রজেক্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। সিরিজের জন্য প্রয়োজনীয় রিসার্চ থেকে এখন মুম্বইয়ে শ্যুটিং শুরু, সবেতেই নিজের সেরাটা দিচ্ছে আরিয়ান। 

কিছুদিন আগেই জানা যায় বহু প্রতীক্ষিত এই সিরিজ 'স্টারডম'-এ মূল চরিত্রে দেখা যাবে লক্ষ্য লালওয়ানিকে। এরপরই ছয় পর্বের এই সিরিজ সম্পর্কে এক বিশেষ তথ্য সামনে উঠে আসছে। শোনা যাচ্ছে সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কপূরকে। ইতিমধ্যেই সেই শ্যুটিংও সেরে ফেলেছেন 'রকস্টার', খবর এমনই। ফলে সকলের মধ্যেই উত্তেজনা আরও বাড়ছে। অনুরাগীদের এখন প্রশ্ন একটাই, 'কী বিশাল জিনিস আনতে চলেছেন আরিয়ান খান?'

রণবীর কপূর ও শাহরুখ খানের বন্ধুত্বের কথা সকলেরই জানা। সম্প্রতি রণবীর নাকি হাজির হয়েছিলেন আরিয়ান খানের শ্যুটিং সেটে, কতটা কাজ এগোল তা দেখার জন্য। তখনই নাকি নিজের উৎসাহে সিরিজে একটি ক্যামিও দৃশ্যের শ্যুটিং করেন তিনি। রণবীর কপূর ছাড়াও আরিয়ান খানের এই বহু প্রতীক্ষিত ওটিটি সিরিজে উঠে আসবে হিন্দি সিনেমার ব্যবসার ইতিহাস এবং একাধিক ক্যামিও দেখতে পাওয়া যাবে বলে খবর। 

রণবীর কপূর ছাড়াও কর্ণ জোহরও পরিচালক হিসেবে আরিয়ান খানের প্রথম টেলিভিশন সিরিজে গেস্ট অ্যাপিরায়েন্স করেছেন। ছেলের কাজ শুরুর প্রথম দিনেই তাঁকে উৎসাহিত করতে সেটে হাজির হয়েছিলেন শাহরুখ খানও (Shah Rukh Khan)। 

আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

আরিয়ান যখন নিজের পরিচালনা নিয়ে ব্যস্ত, তখনই তাঁর বোন, সুহানা খান তৈরি অভিনয়ে তাঁর ডেবিউ নিয়ে। জোয়া আখতারের মিউজিক্যাল ছবি 'দ্য আর্চিস' মুক্তির অপেক্ষায়। এই ছবিতে দেখা যাবে অগস্ত্যা নন্দা, বেদাঙ্গ রাইনা, মিহির আহুজা, খুশি কপূরকেও। 

এর আগে আরিয়ান খান সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে তিনি তাঁর প্রথম প্রজেক্টের লেখার কাজ শেষ করে ফেলেছেন। ২০২৩ সালে শ্যুটিং শুরু হবে বলেও জানান তখনই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget