এক্সপ্লোর

ব্রাত্য বসুর ‘ডিকশনারি’র আত্মপ্রকাশ, অভিনয়ে আবির, নুসরত

সামনে বিধানসভা ভোট। তার আগে দর্শকের দরবারে পরীক্ষায় বসলেন তৃণমূলের এক বিধায়ক এবং এক সাংসদ।  রাজনীতিক হিসেবে নন! একজন পরিচালক এবং একজন অভিনেতা হিসেবে। প্রায় ১০ বছর পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তৈরি করলেন বাংলা ছবি। বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প অবলম্বনে ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’।

রুমা পাল, কলকাতা: নতুন বছরে পাতা খুলল নতুন অভিধানের। করোনা পর্বের ধাক্কা কাটিয়ে ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’র প্রিমিয়ার হল। কোয়েস্ট মলের আইনক্সে দর্শকদের সামনে আত্মপ্রকাশ করল সম্পর্কের অজানা অভিধান।

সামনে বিধানসভা ভোট। তার আগে দর্শকের দরবারে পরীক্ষায় বসলেন তৃণমূলের এক বিধায়ক এবং এক সাংসদ।  রাজনীতিক হিসেবে নন! একজন পরিচালক এবং একজন অভিনেতা হিসেবে।

প্রায় ১০ বছর পর রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তৈরি করলেন বাংলা ছবি। বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প অবলম্বনে ব্রাত্য বসু পরিচালিত ছবি ‘ডিকশনারি’। বৃহস্পতিবার কোয়েস্ট মলের আইনক্সে আয়োজিত হয়েছিল প্রিমিয়ার। ব্রাত্য বসু বলেন, ‘১০ বছর পর কাজে হাত দিই। করোনার জন্য দেরি হল।’

বুদ্ধদেব গুহর ‘স্বামী হওয়া’ গল্পে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও নুসরত জাহান। অভিনেত্রী নুসরত জাহান বলেছেন, ‘পলিটিসিয়ান হিসেবে এক রকম পারফর্ম করি, অভিনেতা হিসেবে আরেক রকম। দুটোতেই হানড্রেড পারসেন্ট এফর্ট থাকে। স্মিতার মতো চরিত্র আগে করিনি। মফস্বলের মেয়ে, রেসপন্সিবল এত ডেপথ মনে হয় ডুব দিলে হারিয়ে যাবে।’


ব্রাত্য বসুর ‘ডিকশনারি’র আত্মপ্রকাশ, অভিনয়ে আবির, নুসরত

‘বাবা হওয়া’ গল্পে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা মোশারফ করিম। অভিনেতা মোশারফ করিম বলেছেন, ‘মকরক্রান্তি চ্যাটার্জি, সেল্ফমেড ম্যান। শূন্য থেকে উঠে আসা মানুষ। ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, তা নিয়ে দ্বন্দ্ব।’

পরিচালক থেকে কলাকুশলী সবার প্রত্যাশা, সম্পর্কের নতুন পথ দেখিয়ে ‘ডিকশনারি’ বাংলা ছবির দর্শককে আবার হলমুখী করুক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Jaan Kumar Sanu: কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget